1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 2:04 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

রাজনৈতিক স্বার্থ নয়, সমাজসেবা ই মূল উদ্দেশ্য: মোঃ কাইউম আলী খান

  • আপডেটের সময়: Wednesday, January 28, 2026
  • 265 Time View

পংকজ দে,নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ০১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ কাইয়ুম আলী খান।

রাজনৈতিক পরিচয় না থাকা সত্বেও ভোটের মাঠে এম.পি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ কাইউম আলী খান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন কলস।

কাইউম আলী খান মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রী কামিল পাশ করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন অনার্স – মাস্টার্স। চাকরি জীবন শুরু করেছেন শিক্ষকতা দিয়ে। ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে ১৯ বছর শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।এক সময় বেইজ বিল্ডারস পরিচালনা করতেন। বর্তমানে তিনি এ,কে বিল্ডারসের চেয়ারম্যান।

স্কুল, মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃত্তি প্রদান কার্যক্রমের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।৫ ইং আগষ্ট পরবর্তী সময়ে সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজনীতিতে সক্রিয় হন। তাঁর নির্বাচনী এলাকা ( কাশিয়ানী – মুকসুদপুর) আওয়ামীলীগ অধ্যুষিত হওয়ায় অন্য কোনো অপশক্তির হাতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেজন্য তিনি রাজনীতিতে আসেন এবং এম,পি প্রার্থী হয়েছেন।

কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল নয়, সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখে মানুষের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ প্রার্থী মোঃ কাইউম আলী খান সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থী হয়ে কলস প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon