স্টাফ রিপোর্টার,ঢাকা:
গত বছরের ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও সহিংসতা ঘটে, যা “গোপালগঞ্জ ট্র্যাজেডি” নামে পরিচিত। এই ঘটনায় ৫ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা নিহত হন।
গোপালগঞ্জ ট্র্যাজেডি’র এক বছর অতিক্রম হলেও এই বিষয়ে এখনো কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে স্থানীয়রা। তারা আরো জানিয়েছে, ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীদের নিহতের ঘটনায় উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। তবে এক বছর পর গোপালগঞ্জ ট্র্যাজেডি’র স্মৃতিচারণ করতে গিয়ে আওয়ামী লীগের এক নেতা খুদেবার্তায় জানিয়েছে, আমার শহীদ ভাইদের রক্ত কখনো বৃথা যাবে না, এই গণহত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে। যেমন এই বাংলার মাটিতেই আমরা রাজাকারদের বিচার করেছিলাম, ঠিক তেমনই এই জঙ্গিদের বিচার এই বাংলার মাটিতেই হবে।
এমন প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য ও খোকসা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু। তিনি কুষ্টিয়ার একজন কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত এবং একজন কানাডিয়ান প্রবাসী। দলের দুঃসময়ে তিনি স্থানীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা থেকে জামিন সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করছে অসহায় নেতাকর্মীদের।
Leave a Reply