1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 29, 2026, 5:18 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের

  • আপডেটের সময়: Wednesday, April 1, 2026
  • 181 Time View

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবন্দি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।
মঙ্গলবার আসামিপক্ষ থেকে উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে লিখিত আবেদন করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন।

এদিন কামরুল ইসলামের উন্নত চিকিৎসার বিষয়ে আইনি প্রক্রিয়া তুলে ধরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, আসামির আইনজীবীরা সোমবার বিষয়টি মৌখিকভাবে ট্রাইব্যুনালের নজরে এনে তার অসুস্থতার দাবি করেছিলেন। এরপর মঙ্গলবার এ বিষয়ে নির্দেশনা চেয়ে আসামিপক্ষ থেকে একটি লিখিত দরখাস্ত দেওয়া হয়।

মানবিক দিক বিবেচনা করে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা দরখাস্তটি পর্যালোচনা করে দেখব। যদি সত্যিকার অর্থেই তার চিকিৎসার প্রয়োজন হয়, সে ক্ষেত্রে মানবিক কারণে তিনি চিকিৎসা পেতেই পারেন।’

কারাগারে যাওয়ার আগে থেকেই শারীরিকভাবে নানা রোগে ভুগছিলেন কামরুল ইসলাম। গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে এসে টয়লেটে পড়ে মাথা ফেটে যায় তার। সে সময় তার আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছিলেন, সাবেক এই মন্ত্রী পাকস্থলীর ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ওই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে ঢাকা-২ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon