1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 28, 2026, 3:49 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান

  • আপডেটের সময়: Thursday, July 16, 2026
  • 35 Time View

স্টাফ রিপোর্টার,ঢাকা:
রাজনীতি হলো সমাজ বা রাষ্ট্রে দলীয় বা ব্যক্তিগতভাবে ক্ষমতা অর্জন, নীতি নির্ধারণ, শাসনকার্য পরিচালনা এবং সম্পদ বণ্টনের একটি সুসংগঠিত প্রক্রিয়া। এটি মূলত জনকল্যাণ নিশ্চিত করার এবং নিজ নিজ আদর্শ ও কৌশলের মাধ্যমে সমাজের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি মাধ্যম বা শিল্প।

রাষ্ট্র ও জনকল্যাণমুখী রাজনীতির নীতি নিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার রাজনীতিতে যুক্ত হলেন নাজমুস সালেহীন খান। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খানের সন্তান। নাজমুস সালেহীন খান একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার সন্তান হওয়া সত্বেও তিনি ছিলেন রাজনীতির বাইরে, তবে ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয়ভাবেই জড়িত ছিলেন তিনি। এবং বর্তমান এমন একটি সময়ে নাজমুস সালেহীন খান রাজনীতিতে যুক্ত হলেন যে সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা-মামলা প্রতিনিয়তই চলছে।

নাজমুস সালেহীন খান তিনি তার নিজ অর্থায়নে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন হালিমা ফাউন্ডেশন পরিচালনা করে এই ফাউন্ডেশন এর মাধ্যমে অসহায়দের চিকিৎসা সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে। এবং খোকসা উপজেলায় অবস্থিত আবু তালেব ডিগ্রি কলেজের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে ও সকল প্রকার বিতর্কহীন ও সফলভাবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে একসময়। তবে আওয়ামী লীগের এই দুর্দিনের মধ্যে নতুন করে আবার রাজনীতিতে আসাকে কেন্দ্র করে তাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা। প্রবীণ রাজনৈতিক নেতারা নাজমুস সালেহীন খানের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছে, যেখানে আওয়ামী লীগ পরিচয় দিলেই মামলা- হামলা শিকার হচ্ছে সবাই, দলের দুঃসময়ে দল ত্যাগে ব্যস্ত নেতাকর্মীরা সেখানে নাজমুস সালেহীন খান দলের পাশে এসে দাঁড়িয়েছে তার বাবার মত। তার বাবা ছিলেন একজন আওয়ামী লীগের প্রাণপুরুষ আমরা আশা করি নাজমুস সালেহীন খান একদিন তার বাবার মতই হবে।

এ বিষয়ে নাজমুস সালেহীন খান বলেছে, আমি বাবার পরিচয়ে নয়,নিজের চেষ্টায় কিছু করতে চায়। আওয়ামী লীগের এই দুঃসময়ে আমি আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছি এটা বড় বিষয় নয়, বড় বিষয় হবে এই দলের জন্য আমি কতটুকু কি দিতে পেরেছি। আমি সব সময় আমার বাবার দেখানো পথে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে চলেছি। আমি আমার খোকসা বাসীর কল্যাণে কাজ করতে চাই, আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon