নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শে বিশ্বাসী দেশের সামুদ্রিক, বন্দর, নৌপরিবহন, শিপিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, লজিস্টিকস ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সমন্বয়ে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ) (AMPB)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের মেরিটাইম খাতের পেশাজীবীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং জাতীয় পর্যায়ে মেরিটাইম নীতিমালা প্রণয়নে গঠনমূলক মতামত প্রদানের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের ব্লু ইকোনমি, বন্দর ও নৌপরিবহন খাতের টেকসই উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ক্যাপ্টেন মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম আহ্বায়ক, ইঞ্জি. জাহিদ হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুহাম্মদ রিয়াজুল হাসান ও তাইফুল ইসলাম যুগ্ম আহ্বায়ক, প্রকৌশলী রাকিবুল হাসান চৌধুরী সদস্য সচিব, ফারহান ফুয়াদ যুগ্ম সদস্য সচিব (দপ্তর) এবং ফারুক হাসান চৌধুরী বন্দর বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে আরও ১৩ জন সদস্যসহ মোট ২০ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশের মেরিটাইম খাতের পেশাজীবীদের জন্য একটি সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার মাধ্যমে জাতীয় উন্নয়ন, আধুনিক বন্দর ব্যবস্থাপনা, নৌপরিবহন, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমির বিকাশে কার্যকর অবদান রাখাই তাদের অন্যতম লক্ষ্য।
Leave a Reply