স্টাফ রিপোর্টার,ঢাকা:
প্রখ্যাত কন্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী বাংলাদেশের সাংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে তার একটি গানে গেয়েছে “আউল বাউল লালনের দেশ” আসলে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মনে হলেই সর্বপ্রথম যে জেলাটির নাম আসে তা হলো বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলা। শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, কুষ্টিয়া এখন বাংলাদেশের অর্থনীতি, তাঁত শিল্প সহ জাতীয় রাজনীতিতেও রয়েছে তার বিশেষ ভূমিকা।
কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হলে এই জেলার কুমারখালী উপজেলা তার হৃদপিণ্ড। কারণ কুমারখালী উপজেলাতেই অবস্থিত সাইজি লালন শাহের সমাধি, কাঙ্গাল হরিনাথ মজুমদারের স্মৃতি জাদুঘর, মীর মোশারফ হোসেনের ভিটা চিহ্ন এবং শিলাইদহ ইউনিয়নে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এবং এই কুঠিবাড়িটি একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র, যেখানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে বিদেশি পর্যটক সহ অনেক মহারতিদের যাতায়াত। তবে এই শিলাইদহ ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হলেও এই ইউনিয়নের নেই কোন আধুনিক সুযোগ-সুবিধা এবং রাস্তাঘাট গুলো জরাজীর্ণ অবস্থা। এই ইউনিয়নে বিগত দিনে যারাই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে তারা কেউ ইউনিয়নে উন্নয়নের বিষয়ে নজর দেয়নি।
তবে এবার স্থানীয় সরকার নির্বাচনে এই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে যুবদল নেতা আসাদুল হক ওহিদুল জোয়াদ্দার তিনি ঢাকা মহানগর উত্তর এর একজন সক্রিয় যুবনেতা এবং জিয়া নাগরিক সংসদের একজন গুরুত্বপূর্ণ নেতা। ছাত্রদলের রাজনীতি থেকে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় এবং ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবার জোয়াদ্দার পরিবারের সন্তান তিনি।
আসাদুল হক ওহিদুল জোয়াদ্দার তিনি দীর্ঘদিন ধরে শিলাইদহ ইউনিয়নে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে সক্রিয় রেখেছে। এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সহ যুব সমাজ কে সঠিক পথে ও মানবিক মূল্যবোধে এগিয়ে নেওয়ার জন্য নিরলস ভূমিকা পালন করছে তিনি।
আগামী স্থানীয় নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আসাদুল হক ওহিদুল জোয়াদ্দার। তিনি তার ইউনিয়ন বাসীদের উদ্দেশ্য করে বলেন, আমি শাসক নয় সেবক হতে চাই, আমি আপনাদের সন্তান আপনাদেরকে নিয়েই এক ইউনিয়ন টি একটি মডেল ইউনিয়নের রূপান্তরিত করতে চাই। আপনারা এ পর্যন্ত অনেক জন’কেই জনপ্রতিনিধি বানিয়েছেন কিন্তু কেউ আপনাদের খোঁজখবর রাখেনি, আপনারা আর একবার বিশ্বাস করে আমার পাশে থাকেন আমি আপনাদের কথা দিচ্ছি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য।
Leave a Reply