1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 28, 2026, 4:39 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

শৈলকুপায় সনাতনী সম্প্রদায়ের সাথে ধানের শীষের প্রার্থী আসাদুজ্জামান এর মতবিনিময়

  • আপডেটের সময়: Sunday, February 8, 2026
  • 313 Time View

আলমগীর অরণ্য,ঝিনাইদহ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান সনাতনী সম্প্রদায়ের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।

রবিবার ৮ ফেব্রুয়ারি বিকালে শৈলকুপা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শৈলকুপা হাবিবপুর মহাশ্মশান কমিটির সভাপতি অনুপ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নী জেনারেল মো আসাদুজ্জামান। অ্যাড. রতন অধিকারীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক চন্দ্র বসু মুক্ত, সদস্য সচিব অরুন কুমার ঘোষ, ঝিনাইদহ পূজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব সমীর কুমার হালদার, ঝিনাইদহ পৌর পূজা উদযাপন ফ্রন্ট এর আহবায়ক প্রহ্লাদ কুমার বিশ্বাস, সদস্য সচিব জীবন কুমার বিশ্বাস, শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন বাবর ফিরোজ, সাবেক পৌরমেয়র খলিলুর রহমানসহ উপজেলার ১৪ টি ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু মহাজোট, শ্মশান কমিটি, মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সদস্যবৃন্দ। বক্তারা আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আসাদুজ্জামানকে বিজয়ী করতে আশাবাদ ব্যক্ত করেন। সনাতন সম্প্রদায়ের সদস্যবৃন্দ তাদের বক্তৃতায় বলেন আমরা বিগত ১৭ মাস যে শান্তিতে আছি আগামীদিনেও আমরা সংখ্যালঘু হিসেবে নয় একজন মানুষ হিসেবে শান্তিতে বসবাস করতে চাই। অ্যাডভোকেট আসাদুজ্জামান সনাতনী সম্প্রদায়ের সদস্যদের আশ্বস্ত করেন আগামীদিনের শৈলকুপা সন্ত্রাসমুক্ত হবে, টেন্ডারবাজ, চাঁদাবাজমুক্ত হবে, সংখ্যালঘু, সংখ্যাগুরু বলে কিছু থাকবেনা, সকল নাগরিক মানুষ হিসেবে সমান মর্যাদা পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon