1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 12:28 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

নির্বাসনে নৌকা, নির্বাচনে আওয়ামী-লীগের তীর্থ ভূমির চিত্র

  • আপডেটের সময়: Friday, January 23, 2026
  • 167 Time View

পংকজ দে ,নিজস্ব প্রতিবেদক:
দলীয় মনোনয়ন ও নির্বাচন কমিশন কর্তৃক যাচাই – বাছাই শেষে দলীয় প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদীয় আসন ২১৫ গোপালগঞ্জ ০১ হতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যাঁরা:বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) থেকে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে মোঃ সেলিমুজজামান মোল্যা, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দলীয় প্রতীক দাঁড়ি পাল্লা নিয়ে হামীদ মোল্লা,, জাতীয় পার্টি থেকে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে সুলতান জামান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে দলীয় প্রতীক কাস্তে নিয়ে নীরদ বরন মজুমদার,গন অধিকার পরিষদ থেকে দলীয় প্রতীক ট্রাক নিয়ে মোঃ কাবির মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দলীয় প্রতীক হাতপাখা নিয়ে মোহাম্মদ মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী তিন জনের মধ্যে কাইউম আলী খান কলস প্রতীকে,এম আনিসুল ইসলাম ঘোড়া প্রতীকে আশরাফুল আলম শিমুল ফুটবল প্রতীকে ।

কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী সব ধরনের পেশাজীবী রয়েছেন গোপালগঞ্জ ০১ ( কাশিয়ানী – মুকসুদপুর) এই আসনটিতে। শিল্প কারখানায় সমৃদ্ধ না হলে ও এই আসনটিতে রয়েছে ভৌগলিক বৈচিত্র্য নড়াইল, ফরিদপুর জেলা দুইটি রয়েছে পশ্চিম ও উত্তর প্রান্তে। যোগাযোগ ব্যবস্থা ও যথেষ্ট উন্নত সবকিছু মিলিয়ে ভোটারদের চিন্তা ভাবনা ও অনেকটা সমুন্নত।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বরাবর আওয়ামী প্রার্থী বিজয় লাভ করেছে। আওয়ামীলীগ বিহীন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনেকটাই ব্যতিক্রম আভাস দিচ্ছে আওয়ামীলীগের দুর্গ হিসেবে খ্যাত গোপালগঞ্জ ০১ এই আসনটিতে। আওয়ামীলীগের মধ্যম সারির নেতারা মামলা খেয়ে আত্মগোপনে রয়েছেন। মাঠ পর্যায়ের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিলে মিশে চলার চেষ্টা করছেন। সাধারণ ভোটাররা খুঁজছেন আওয়ামীলীগের বিকল্প প্রার্থী।

মাঠ পর্যায়ের অনুসন্ধানে উঠে এসেছে এক ব্যতিক্রমী চিত্র। কট্টর আওয়ামী ভোটাররা নৌকা বিহীন নির্বাচনে ভোটকেন্দ্রে যেতে অনিচ্ছুক। অনেকেই আওয়ামীলীগের বিকল্প প্রার্থী হিসেবে চাইছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আশরাফুল আলম শিমুলকে। অন্যদিকে হেভিওয়েট প্রার্থী হিসেবে চাইছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী মোঃ কাবির মিয়াকে। আলোচনায় রয়েছেন ছাত্র রাজনীতি করে রুট লেভেল থেকে উঠে আসা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজজামান মোল্যা যিনি দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়া নীরব রিজার্ভ ভোট পেতে পারেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীক নিয়ে হামিদ মোল্লা।

বিশিষ্ট জনদের ধারণা নৌকা বিহীন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম হতে পারে তবে গোপালগঞ্জের আসনগুলোতে বিশেষ করে গোপালগঞ্জ ০১ আসনে যার কারণে চতুর্মুখী লড়াইয়ে আভাস দেখতে পাচ্ছেন তাঁরা। গুঞ্জন শোনা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল ও গন অধিকার পরিষদের কাবির মিয়া শেষ মুহূর্তে এক ব্যানারে নির্বাচন করতে পারেন, সেক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় হতে পারে ধানের শীষ প্রতীকের।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon