1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 31, 2026, 11:20 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

বেগম খালেদা জিয়া ছিল বাংলাদেশের এক নক্ষত্র : শেখ সাদী

  • আপডেটের সময়: Tuesday, December 30, 2025
  • 291 Time View

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী।

এক শোকবার্তায় তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের এক নক্ষত্র এবং রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে সুপরিচিত। গণতন্ত্র, জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় তাঁর আপসহীন সংগ্রাম ও দৃঢ় নেতৃত্ব এই জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শেখ সাদী আরও বলেন, চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা ব্যর্থ করে জীবনের পরম সত্যের কাছে আত্মসমর্পণ করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজনৈতিক জীবনে তিনি মামলা-মোকদ্দমা, গ্রেপ্তার, কারাবাস ও নানা নির্যাতনের শিকার হয়েছেন। একই সঙ্গে স্বামী ও সন্তান হারানোর গভীর শোক এবং দীর্ঘদিনের রোগযন্ত্রণাও তাঁকে বহন করতে হয়েছে। মতাদর্শিক দ্বন্দ্বের পাশাপাশি ব্যক্তিগত প্রতিহিংসা ও লাঞ্ছনার শিকার হয়েও তিনি দৃঢ়চিত্তে রাজনীতিতে অটল ছিলেন।

শেখ সাদী মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বিএনপির নেতাকর্মীদের এই শোক সইবার তাওফিক দান করেন—আমিন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon