1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 28, 2026, 4:36 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

জামায়াত আমিরের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের যৌথ বিবৃতি

  • আপডেটের সময়: Sunday, February 1, 2026
  • 272 Time View

ডেস্ক রিপোর্ট:
কর্মজীবী নারীদের ঘরের বাইরে কাজ করাকে ‘পতিতাবৃত্তি’ হিসেবে বর্ণনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রোববার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৩১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জামায়াতের শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে অত্যন্ত হীন ও আপত্তিকর মন্তব্য করেছেন। এটি দেশের লাখ লাখ কর্মজীবী নারীর জন্য চরম অবমাননাকর এবং দল হিসেবে জামায়াতের দীর্ঘদিনের নারীবিদ্বেষী মনোভাবেরই বহিঃপ্রকাশ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বিবৃতিতে বলেন, “বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে কর্মরত ৮০ শতাংশ নারীসহ বিভিন্ন পেশার লক্ষ লক্ষ নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমন বাস্তবতায় নারীদের শ্রম ও মর্যাদাকে চরমভাবে অপমান করেছেন শফিকুর রহমান।”

নেতৃবৃন্দ আরও বলেন, “জামায়াত আমিরের এই হীন মন্তব্য কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। এর আগে বরগুনা জেলা জামায়াতের এক নেতা ডাকসুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। তাদের এই ধরনের চেতনা পাকিস্তানি হানাদার বাহিনীর সেই প্রেতাত্মাকে স্মরণ করিয়ে দেয়, যারা ১৯৭১ সালে দুই লক্ষাধিক নারীর সম্ভ্রমহানি করেছিল। এই ধরনের বক্তব্য ভবিষ্যতে কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতা ও সামাজিক হেনস্তার ক্ষেত্র তৈরি করবে।”

বিবৃতিতে ছাত্র সংগঠন দুটির নেতৃবৃন্দ অবিলম্বে জামায়াতে ইসলামীর আমিরকে তার এই কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। একইসাথে একাত্তরের পরাজিত এই শক্তির ‘হীন রাজনীতি’ বয়কট করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon