1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 30, 2026, 11:27 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

প্রশাসন নিরপেক্ষ না হলে যেকোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা

  • আপডেটের সময়: Monday, January 19, 2026
  • 180 Time View

নিজস্ব সংবাদদাতা:
আসন্ন নির্বাচনে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তিনি বলেছেন, প্রশাসন নিরপেক্ষ না হলে যেকোনো আসনেই ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রোববার এক নির্বাচনী সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা আশা প্রকাশ করেন যে, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে এবং নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তিনি পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন যে, কোনো দলের প্রার্থী বা কর্মীরা যেন অন্য কাউকে ভয়ভীতি দেখাতে না পারে।

প্রশাসনের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে তিনি আরও বলেন, সরকার ও প্রশাসনকে পুরোপুরি নিরপেক্ষ থাকতে হবে। যদি নিরপেক্ষতার কোনো ঘাটতি দেখা দেয়, তবে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের কথা সবার স্মরণে রাখা উচিত। সারা বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটি যেকোনো নির্বাচনী আসনেই পুনরায় হতে পারে।

তিনি প্রশাসনকে আইনের ভেতরে থেকে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, কোনো প্রার্থীকে বিশেষ নজরে দেখা যাবে না এবং আইন যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়। উল্লেখ্য, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

এর আগে গত শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রুমিন ফারহানার একটি সমাবেশ বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। সে সময় তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রুমিন ফারহানা দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তাকে ‘বৃদ্ধাঙ্গুলি’ প্রদর্শন করেন। উক্ত ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নির্বাচনী মাঠের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ প্রশাসনের প্রতি এমন কঠোর হুঁশিয়ারি দিলেন এই স্বতন্ত্র প্রার্থী। আয়োজিত সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon