1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 31, 2026, 12:17 pm
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

প্রকাশিত সংবাদে এশিউর গ্রুপের প্রতিবাদ

  • আপডেটের সময়: Tuesday, September 23, 2025
  • 274 Time View

প্রকাশিত সংবাদে এশিউর গ্রুপের প্রতিবাদ

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ‘এশিউর গ্রুপের নানা অনিয়ম এবং অঙ্গ প্রতিষ্ঠান ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শেখ সাদী উক্ত অসত্য সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ডেরা রিসোর্ট মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় বৈধভাবে জমি ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে জবরদখল, সরকারি বা কৃষিজমি দখল কিংবা কবরস্থান দখলের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। বাংলাদেশ বন্যপ্রাণী আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী সকল নিয়ম মেনেই হরিণের খামার স্থাপন করা হয়েছে, যা পর্যটন শিল্প ও বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রাখছে।

এছাড়া, আমার রাজনৈতিক অবস্থান ও জনপ্রিয়তা ক্ষুন্ন করার লক্ষ্যে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। অতীতেও ফ্যাসিস্ট সরকারের গোয়েন্দা সংস্থা আমার প্রতিষ্ঠানে তদন্ত চালিয়েছে, কিন্তু কোন অনিয়মের প্রমাণ পায়নি। আমি দেশের প্রচলিত আইন-কানুনের প্রতি সসম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং আমার প্রতিষ্ঠান সবসময় স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে ভবিষ্যতে বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে যাচাই-বাছাই এর মাধ্যমে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরতে সকলের প্রতি আমি বিণীত অনুরোধ জানাচ্ছি।

এশিউর গ্রুপের পক্ষে-
মোঃ আল তারেক
কোম্পানি সেক্রেটারী
এশিউর গ্রুপ।
তারিখঃ ২০-০৯-২০২৫

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon