1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 31, 2026, 11:20 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

আজ দীপাবলি ও শ্যামা পূজা

  • আপডেটের সময়: Monday, October 20, 2025
  • 439 Time View

পংকজ দে,নিজস্ব প্রতিবেদক:
কালি পূজা বা শ্যামা পূজা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব যা হিন্দু দেবী কালী কে উৎসর্গ করা হয়।এটি হিন্দু পঞ্জিকার অশ্বযুজা মাসের বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় পালিত হয়। এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথীতে রুটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথীতে ফলহারিনী কালীপুজো ও যথেষ্ট জনপ্রিয়।

এই দিন দীপাবলি উৎসব পালিত হয়।এটি একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পূজা অর্চনা,আলোক সজ্জা ও আতসবাজির মাধ্যমে এই উৎসবটি পালিত হয়।

সপ্তদশ শতকের নবদ্বীপের প্রথিতযশা তান্ত্রিক কৃষ্ণা নন্দ আগমবাগীশকে বাংলায় কালী মূর্তি ও কালীপুজোর প্রবর্তক মনে করা হয়। তাঁর পূর্বে কালী উপাসকগন তাম্রটাটে ইষ্ট দেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পূজা করতেন।

কালী পূজার মাধ্যমে সমাজে সংঘটিত অন্যায়ের প্রতিবাদ করার প্রেরণা পাওয়া যায়।এ পূজার মাধ্যমে সামাজিক বন্ধন ও স্থাপিত হয়। কালী পূজার মাধ্যমে গুরুজনের সন্মান করার আদর্শ স্থাপিত হয়।

কালী দেবীর মূর্তি জ্ঞান, কর্ম, কর্ম ফল ও ত্যাগের তাৎপর্য তুলে ধরে। কালী পূজার মাধ্যমে মোক্ষলাভ ও হয়। কালী দেবীর কোমরের হাতগুলো কর্মের তাৎপর্য তুলে ধরে ও শ্মশান বাস জীবনের শেষ পরিণতিকে নির্দেশ করে। এছাড়া মুন্ডগুলো জ্ঞানের ধারক। এছাড়াও কালীপুজার বহু তাৎপর্য আছে যা তাঁর রুপের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon