1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 31, 2026, 12:15 pm
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করা হবে: দুদক

  • আপডেটের সময়: Monday, January 5, 2026
  • 179 Time View

ডেক্স রিপোর্ট:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়। যদি আপোষ যোগ্য না হয়ে থাকে, তার মানে আপোষ করা যাবে না। যদি নতুন আইনে আপোষের কথা বলা থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের আগের অবস্থানেই থাকবো। প্রয়োজনে সরকারের সঙ্গে কথা বলবো।

সোমবার (৫ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্টার্স অ্যাগেইন্টস করাপশনের (র‌্যাক) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদসহ র‌্যাকের নেতারা।

দুদক চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের হলফনামায় সম্পদের বিবরণ রয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটেো পাওয়া যাচ্ছে। ইসিকে অনুরোধ জানিয়েছি কারো সম্পদের তথ্য সন্দেহজনক তথ্য থাকে সেটা বের করে আমাদের অবগত করতে। আমরাও হলফনামা পরীক্ষা-নিরীক্ষা করবো। পরীক্ষা-নিরীক্ষা করে বের করার চেষ্টা করবো। দরকার হলে দুদকের অনন্য কর্মকাণ্ড কমিয়ে এ কাজটি করার চেষ্টা করবো। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও পরীক্ষা নিরীক্ষার আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon