1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 30, 2026, 11:27 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

  • আপডেটের সময়: Saturday, January 10, 2026
  • 337 Time View

মোঃ মফিজুর রহমান,নিজস্ব প্রতিবেদক:
আজ ১০ জানুয়ারি। ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মাটিতে পা রাখেন। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে প্রতিবছর এ দিনটিকে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও বিভিন্ন অঙ্গসংগঠন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়।

ওই দিনই দলটির সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কোনো কর্মসূচি দৃশ্যমান নেই।

পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে ঘুমন্ত নিরপরাধ বাঙালির ওপর ভারী অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। চালায় বর্বর গণহত্যা।

তারা ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে হানা দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। ঘাতক বাহিনী তাঁকে আটক করে পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি করে রাখে।

পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon