1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 2:29 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

ভারতেই মারা গেলেন আ. লীগের সাবেক সংসদ সদস্য

  • আপডেটের সময়: Friday, October 31, 2025
  • 398 Time View

ইনভেস্টিগেশন ডেক্স:
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কনিকা বিশ্বাস বুধবার পশ্চিমবঙ্গের কলকাতার সল্টলেকের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

জানা গেছে, বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন।

বাংলাদেশের ওড়াকান্দিতে তাঁর জন্ম হলেও গত কয়েক বছর ধরে তাঁর পরিবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছিল।

কনিকা বিশ্বাস ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের নারী আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তাঁর স্বামী বীরেন রাজ বিশ্বাস ১৯৮৫ সালে প্রয়াত হন।

কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকেলে কলকাতার নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon