1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 29, 2026, 6:22 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

দুঃসময়ের কর্মী হিসেবে ছিলাম,সু সময়ের পদ-পদবীর কোন লোভ নেই: রোকনুজ্জামান রোকন

  • আপডেটের সময়: Sunday, October 5, 2025
  • 659 Time View

খোকসা সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকাই দলটির নেতাকর্মীরা বিভিন্ন মামলা হামলা সহ নির্যাতনের শিকার হয়েছে একাধিকবার। কিন্তু তবুও দল ছেড়ে চলে যায়নি এ সমস্ত ত্যাগী নেতা কর্মীরা।

গত বছরের ৫-ই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়লে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটিতে ভিড় করেছে বিভিন্ন নেতাকর্মীরা। কিন্তু দলের দুঃসময়ে এ সমস্ত নেতাকর্মীদের বিভিন্ন আন্দোলনের সক্রিয় ভূমিকা সহ দলীয় কোন কর্মকাণ্ডে দেখা যায়নি। তবে এখন তারা এসে বিভিন্ন পদ-পদবী সহ দলীয় সুযোগ-সুবিধা নিতে ব্যস্ত তারা।

কুষ্টিয়া তে বিএনপি’র বিভিন্ন কমিটিতে ত্যাগীদেরকে মূল্যায়ন না করে নতুন ও সুবিধাভোগীদের কে দলের গুরুত্বপূর্ণ পদ-পদবীতে রাখা হচ্ছে এমনটি অভিযোগ পাওয়া যায়। এতে করে দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীরা তাদের প্রাপ্য সম্মানটুকু না পেয়ে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

এ বিষয়ে খোকসা ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন বলেন, আমরা দলের দুঃসময়ের কর্মী হিসাবে থাকতে চাই, সুসময়ের পদ – পদবীর লোভ-লালসা আমাদের নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে মানুষের সেবা করার জন্য রাজনীতি করি কোন পদের জন্য না। আজকে দলের অনেক নেতা কিন্তু একটা সময় ছিলো যখন মিছিল করার মত কোন লোক খুঁজে পাওয়া যেত না। আমাদের মত দল পাগল কিছু কর্মীরাই দলের দুঃসময়ের নেতৃত্ব দিয়েছে। দলের যদি আবারো কখনো দুঃসময় আসে সেদিনও আমরা প্রথম সারিতেই থাকবো।
সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকনের এমন কথায় একমত পোষণ করেছে খোকসার অনেক সাবেক ছাত্র নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon