নিজস্ব প্রতিবেদক:
বাংলার কবি কুসুম কুমারী দাস তার বিখ্যাত একটি কবিতাই লিখেছে ” আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে? মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বিখ্যাত কবি কুসুম কুমারী দাশের বিখ্যাত কবিতায় যে ছেলেটির কথা বলা হয়েছে তার সঙ্গে সাদৃশ্য মিল রয়েছে সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার প্রত্যান্ত গ্রামের এক কিশোরের। যে কিনা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছে দশজনের একজন হবে, সমাজ ও দেশের জন্য ভালো কিছু করবে, সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করে যাবে। ঠিক এমন এক মানুষের কথা বলছি তিনি হলেন শেখ সাদী।
১৯৭৮ সালে কুমারখালী উপজেলার সদরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ বাড়িতে জন্মগ্রহণ করে শেখ সাদী। তার পিতা বিশিষ্ট জাতীয়তাবাদী ইসলামিক ব্যক্তি ও সমাজসেব আলহাজ্ব আলিমুদ্দিন শেখ। কিশোর বয়স থেকেই শেখ সাদী ছিলেন কঠোর পরিশ্রমী ও মেধাবী এবং সে সময় থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখতেন। শেখ সাদী কুষ্টিয়া সরকারি কলেজে পড়াকালীন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনে নিজের মেধাকে কাজে লাগিয়ে জনকল্যাণ কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা পালনের মধ্য দিয়ে নিজেকে প্রমাণ করেছে বার বার। এবং সে সময় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে নিজেকে
সম্পৃক্ততা করেছে এবং ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। পরবর্তীতে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে এবং ঢাকা কলেজ থেকে মাস্টার্স ডিগ্রী সম্পূর্ণ করে।
১৯৯৮ সালে স্থায়ীভাবে শেখ সাদী ঢাকাতে বসবাস শুরু করে। এবং সে সময় থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঠিকাদারী ব্যবসা শুরু করে। এ ব্যবসায় তিনি ২০০৪ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে আর্সেনিকমুক্ত কুপ ও টিউবওয়েল স্থাপনে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হন। এবং পরবর্তীতে তিনি Real Estate ব্যবসা শুরু করে। এ ব্যবসার পাশাপাশি তিনি Agro,Tourism এবং Hospitality ব্যবসায় আত্মনিয়োগ করেন। এবং রাজধানী ঢাকায় Prime Location এ দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব এবং টেকসই শত শত আবাসিক ভবন নির্মাণ করে গ্রাহকদের কাছে হস্তান্তর করে।যেখানে হাজার হাজার পরিবার বসবাস করে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় Real Estate Company হিসেবে এশিউর গ্রুপ পরিবেশবান্ধব ভবন নির্মাণে দেশ-বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। বর্তমান এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। Quality Management এর কারণে Assure Group ইতিমধ্যে ISO Certified স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালে আন্তর্জাতিক ম্যাগাজিনে Asia One জনাব শেখ সাদী Fastest Growing Leadership Award অর্জন করে এবং Assure Group Fastest Growing Company Award লাভ করে। এবং তিনি বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি ২০১৫ সালে এশিউর ট্যুরিজম লিমিটেড প্রতিষ্ঠা করে। বর্তমান এই প্রতিষ্ঠানের অধীনে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, ঘিওর মানিকগঞ্জ। এবং ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা ইনানী কক্সবাজারে দুটি ৫ তারকা রিসোর্ট চালুর অবস্থায় রয়েছে। এশিউর গ্রুপের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং জাতীয় অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা পালন সহ দেশের আবাসন বিপ্লবে বিরাট ভূমিকা রাখছে।
শেখ সাদীর প্রতিষ্ঠিত এশিউর গ্রুপ আজ বিশ্বাস ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত।
Leave a Reply