কুষ্টিয়া জেলা সংবাদদাতা:
শনিবার কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন স্থানে ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসাধারনের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও এশিউর গুরুপের চেয়ারম্যান শেখ সাদী । এসময় তার সাথে খোকসা উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজসহ কয়েকশত দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা শেখ সাদী লিফলেট বিতরণ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময়ের সময়ে বলেন, আমি শাসক নয় সেবক হতে এসেছি। আসন্ন নির্বাচনের আগেই আমরা আমাদের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের হাতে পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। এতে করে প্রতিটি মানুষের কাছে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের বার্তা পৌঁছাবে এবং আগামীতে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সে সম্পর্কে ধারনা পাবেন।

শেখ সাদী আরো বলেন, ৩১ দফা মানেই তারেক রহমানের বার্তা। সেই বার্তা দিতেই আমার এই নিরলস ছুটে চলা। কারণ আমি বিশ্বাস করি—এই ৩১ দফার বাস্তবায়নই পারে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে।
Leave a Reply