1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 30, 2026, 11:23 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

সৎ ও যোগ্য ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চাই: শামীম আহমেদ বাবু

  • আপডেটের সময়: Saturday, October 11, 2025
  • 384 Time View

উপজেলা সংবাদদাতা,খোকসা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে চলছে নানা জল্পনা-কল্পনা। শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত নির্বাচন ও প্রার্থীদের কে নিয়ে চায়ের দোকানগুলোতে চলছে আলোচনার-সমালোচনা যে আগামীতে কোন দল ক্ষমতায় আসবে, কোন দলের থেকে কে মনোনয়ন পাবে, কে হবে আগামীতে সংসদ সদস্য। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ কুষ্টিয়ার -৪ আসনে।

এবার কুষ্টিয়া-৪ আসনে একাধিক রাজনৈতিক দলের একাধিক প্রান্তে থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা প্রচার-প্রচারণা সহ সামাজিক কর্মকান্ডে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের থেকে এগিয়ে আছে বলে ধারণা করছে সাধারণ জনগণ।

এ বিষয়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক শামীম আহমেদ বাবু বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও আমরা কুমারখালী-খোকসা বাসী চাই সৎ ও যোগ্য ব্যক্তিকে বিএনপি’র মনোনীত প্রার্থী করা হোক। কারণ আমরা বিগত দিনে বাংলাদেশে দেখেছি এমপি-মন্ত্রীদের হাজার কোটি কোটি টাকার দুর্নীতি। এ কারণেই সৎ ও যোগ্য ব্যক্তিকে দলীয় মনোনীত প্রার্থী করলে দলের সুনাম অক্ষুন্ন থাকবে।

শামীম আহমেদ বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক। এবং খোকসা উপজেলার রাজনীতিতে তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon