1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 12:19 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

শৈলকুপায় ডিভোর্সী স্ত্রীকে পৈচাশিক ও বিভৎস্য কায়দায় নির্যাতনের অভিযোগ

  • আপডেটের সময়: Wednesday, January 7, 2026
  • 214 Time View

শৈলকুপা প্রতিনিধিঃ
পৈচাশিক ও বিভৎস্য কায়দায় ঝিনাইদহে শিউলি খাতুন নামে এক ডিভোর্সি নারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্য়াতিত নারীর অভিযোগ তাকে গাড়িতে তুলে ধর্ষন করা হয়েছে। শুধু ধর্ষন করেই দুর্বৃত্তরা ক্ষ্যান্ত হয়নি, ওই নারীর স্পর্শকাতর স্থানে সিগারেট ও মোমবাতির আগুন দিয়ে পুড়িয়ে যৌনাঙ্গ কেটে ক্ষত বিক্ষত করা হয়েছে।

বর্বর এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার একটি ব্রীজের উপর। এ ঘটনায় নির্যাতনের শিকার শিউলি ঝিনাইদহ সদর থানায় দুইজনের নাম উল্লেখসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষন ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন, যার মামলা নং ৬/২৬। মামলার আসামীরা হলেন, শৈলকুপার শহরের হাবিবপুর মোল্লাপাড়ার কামরুল খোন্দকারের ছেলে নামজুল খোন্দকার ও তার ভাই শওকত আলী খোন্দকার।

মামলার এজাহারের উদ্বৃতি দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন মঙ্গলবার বিকালে জানান, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহের গিলাবাড়িয়া নবগঙ্গা ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার জন্য রিক্সার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এই সময় সাদা রঙের একটি মাইক্রোবাস এসে তার পাশে দাঁড়ায় এবং তাকে জোরপূর্বক গাড়ির ভেতরে তুলে নেয়। তদন্ত কর্মকর্তা আরো জানান, তথ্য প্রযুক্তি যাচাই বাছাই করে ভিকটিমের অভিযোগের সত্যতা খোঁজা হচ্ছে।

নির্যাতনের শিকার শিউলি আক্তার অভিযোগ করেন, “গাড়িতে তিনজন ছিল। তাদের মুখ বাঁধা অবস্থায় থাকায় তিনি কারও মুখ দেখতে পারেননি। তবে তার সাবেক স্বামী নাজমুল খন্দকারের কন্ঠস্বর শুনে তাকে চিনতে পারেন”।

এজাহারে উল্লেখ করা হয়, তারা শিউলিকে গাড়ির ভেতরে নিয়ে মুখ ও হাত শক্ত করে বেঁধে ফেলে। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে সিগারেট বা মোমবাতি দিয়ে সারা শরীর নির্মম ও নিষ্ঠুরভাবে পুড়িয়ে দেয় এবং যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করে।

শিউলি আক্তার জানান, “ইতিপুর্বে তার সাবেক স্বামী তার আরাপপুরের বাসায় প্রবেশ করে ধর্ষন করেন এবং ঘরে থাকা জিনিসপত্র জোরপুর্বক নিয়ে যান। গত বছরের মে মাসে শিউলি আদালতে নারী নির্যাতনের মামলা করলে নাজমুল খোন্দকার তাকে বিয়ে করেন। কিন্তু সে বিয়ে বেশিদিন টেকেনি”।

বিষয়টি নিয়ে অজ্ঞাত স্থান থেকে নাজমুল খোন্দকার মুঠোফোনে জানান, “তার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ আনা হয়েছে। তিনি ঘটনার সময় ছিলেন না। তথ্য প্রযুক্তি ও ডাক্তারী পরীক্ষা করলে বিষয়টি মিথ্যা বলে প্রমানিত হবে”।

তবে নাজমুল খন্দকারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন নারী কেলেঙ্কারির অভিযোগ আছে। শুধু নাজমুল’ই এমনটি নয় বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় তাদের খন্দকার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন নারি কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। উল্লেখ্য, খন্দকার পরিবারের অন্যতম সদস্য ও নাজমুল খন্দকারের চাচা শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার ফারুক আহমেদের বিরুদ্ধেও বিভিন্ন নারি কেলেঙ্কারি ও মাদকের অভিযোগ উঠেছে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক থাকায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও আইনগত ব্যবস্থা নিতে ভায় পাই ভুক্তভোগীরা। তবে এই পরিবারের একের পর এক জঘন্যতম কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা না বললেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় তাদের জঘন্যতম কর্মকান্ডের চিত্র।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় মোঃ সামসুল আরেফিন জানান, শিউলি আক্তারের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon