1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 29, 2026, 7:02 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

রাত পেরোলেই মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ, কিন্তু মনোনয়ন ফরম তুলতে গেলেই দিচ্ছে বাঁধা

  • আপডেটের সময়: Thursday, August 14, 2025
  • 622 Time View

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কুষ্টিয়া জেলা শাখার অন্তর্গত কুমারখালী উপজেলা বিএনপি’র কাউন্সিল / সম্মেলনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এতে উল্লেখ আছে, ১৪-ই আগস্ট বৃহস্পতিবার থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ১৫-ই আগস্ট শুক্রবার পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। কিন্তু ১৪-ই আগস্ট বৃহস্পতিবারে প্রার্থীরা কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে মনোনয়নপত্র তুলতে গেলে তাদেরকে মনোনয়নপত্র না দিয়ে বলা হয় আগামীকাল দেওয়া হবে। এ সময় প্রার্থীরা প্রশ্ন করে, তফসিল ঘোষণা পত্রে লেখা আছে ১৪ তারিখে মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ১৫ তারিখে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ তাহলে কালকে কিভাবে মনোনয়নপত্র বিতরণ করবে কারণ কালকেই তো মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। প্রার্থীরা এ সমস্ত প্রশ্ন করলে কুষ্টিয়া জেলা বিএনপি’র কার্যালয় থেকে জানানো হয় জেলার সদস্য সচিব জাকির হোসেন সরকারের নির্দেশ এইটি।
এই নিয়ম ভঙ্গের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে প্রার্থীদের মাঝে তারা সংশয়ে আছে, সকল প্রার্থীকে মনোনয়নপত্র থেকে বঞ্চিত করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পছন্দের একক প্রার্থীকে দিয়ে মনোনয়নপত্র তুলে জমা দিবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার প্রাপ্তিকে বিজয়ের জন্য অন্যপ্রার্থীদের কে মনোনয়নপত্র দিতে না করা হয়েছে। এবং প্রার্থীরা আরো বলে, কালকে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ এখন পর্যন্তও মনোনয়নপত্র কোন প্রার্থীদের কে দেয়নি এবং ভোটার লিস্ট পর্যন্তও তৈরি করা হয়নি। তাহলে কি আমরা ধরে নিবো এই এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না। এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের লোককে বিজয় করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে।

কুমারখালী উপজেলা বিএনপি’র কাউন্সিলকে কেন্দ্র করে এক বিএনপি নেতা বলেন, কাউন্সিল বা সম্মেলন লোক দেখানোর জন্য করা হচ্ছে কারণ কুমারখালী উপজেলার বিএনপি’র আহবায়ক আনসার পারমানীক টাকার বিনিময়ে জেলার নেতাদেরকে ম্যানেজ করেছে। এবং পূর্বে আনসার সাহেব ইউনিয়ন কমিটিতে তার বাসার দারোয়ান যে কিনা আওয়ামী লীগপন্থী তাকেও টাকার বিনিময়ে ইউনিয়ন বিএনপি’র নেতা বানিয়েছে। আর এ সমস্ত কাজ টাকার বিনিময়ে কুষ্টিয়া জেলার সদস্য সচিব জাকির হোসেন সরকার করে। এবং আনসার পারমানীকের কাছ থেকে নিয়মিত টাকা পয়সার লেনদেন হয় জেলার এই শীর্ষ নেতার সঙ্গে। আর এই সম্মেলনকে কেন্দ্র করে আনসার পারমানীক প্রকাশ্যে বলে বেড়াচ্ছে এই কুমারখালীতে আমি যা বলবো তাই হবে।

এ বিষয়ে কুমারখালী উপজেলা বিএনপি’র কাউন্সিলের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এ্যাড:আলহাজ্ব আব্দুল মজিদ সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র বিতরণের দায়িত্ব কুষ্টিয়া জেলা বিএনপি’র তারা কেন মনোনয়নপত্র বিতরণ করছে না বা কি কারণ এ বিষয়ে আমার জানা নেই, যেহেতু নির্বাচন সম্পর্কে আপনি অভিযোগ দিলেন বিষয়টি আমি দেখব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon