1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 29, 2026, 5:18 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

প্রাথমিকে পাঠ্যবই পরিবর্তন ও পরিবর্ধন : প্রেক্ষিত চতুর্থ শ্রেনী

  • আপডেটের সময়: Monday, January 5, 2026
  • 438 Time View

পংকজ দে,নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পাঠ্য পুস্তকে যতটুকু পরিবর্তন এসেছে।
গনিত বইয়ের ১৪ অধ্যায় এবার নেমে এসেছে ১১ অধ্যায় পর্যন্ত।বাদ গেল ৫ ম অধ্যায়ের যোগ, বিয়োগ,গুন ভাগ সংক্রান্ত সমস্যা,গানিতিক প্রতীক ষষ্ঠ অধ্যায়ের পরিবর্তন হয়ে গানিতিক বাক্য এসেছে ষষ্ঠ অধ্যায়ে।১১ অধ্যায়ের সময় বাদ গেল।১৩ অধ্যায়ের রেখা ও কোন এবং ১৪ অধ্যায়ের ত্রিভুজ দুই অধ্যায় নাম হয়েছে জ্যামিতি।বাকি অধ্যায়গুলো আগের মতোই রয়েছে।১৬৪ পৃষ্ঠা থেকে বেড়ে এবার পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪।

ইংরেজি বইয়ের ৪২ টি কনটেন্টস পরিবর্তন হয়ে ১৯ টি কনটেন্টস হয়েছে। বাদ দেওয়া হয়েছে Food around the world,SM sultan,A Garments Workers Day নামের গুরুত্বপূর্ণ তিনটি কনটেন্টস সংযোজন করা হয়েছে Gardening, Environment Pollution,The land of Mountain’s গত বছরে ছিল ৯১ পৃষ্ঠা বর্তমানে ও ৯১ পৃষ্ঠা ঠিক রেখে মৌলিক কিছু পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে চতুর্থ শ্রেণীর ইংরেজি বইটি।

বাংলা বইয়ের পাঠক সংখ্যা ২৪ টি ঠিক রেখে যে সংযোজন ও বিয়োজন করা হয়েছে।বাদ দেওয়া হয়েছে যেসব কবিতা পালকির গান, স্বাধীনতার সুখ, নেমন্তন্ন, আবোল-তাবোল,মোদের বাংলা ভাষা,মা, বীর পুরুষ সংযোজন করা হয়েছে কেমন বড়াই, জন্মেছি এই দেশে, একুশের কবিতা, বৃষ্টির ছড়া, প্রিয় স্বাধীনতা,লিচু চোর,ভয় পেয়োনা,গদ্যের থেকে বাদ হয়েছে বড়ো রাজা ছোটো রাজা,টুনুর কথা, আজকে আমার ছুটি চাই, বীরশ্রেষ্ঠদের বীরগাথা,বই পড়তে অনেক মজা,হাত ধুয়ে নাও,বাওয়ালিদের গল্প, পাখির জগৎ, ঘুরে আসি সোনারগাঁও, পাহাড়পুর,লিপির গল্প সংযোজন করা হয়েছে শুভেচ্ছা জানাই,ভাষার খেলা, দোয়েল পাখি,ছিল ও বিড়াল, ময়নামতি,বাঘ খেকো শিয়ালের ছানা,দানবীর মহসীন,অমল ও দইওয়ালা, সোনার থালা,লাল জামা, চারদিকে দেখি। সর্বোচ্চ পরিবর্তন এসেছে বাংলা বইয়ের।

প্রাথমিক বিজ্ঞানে ২০২৫ সালে ছিল ১৩ অধ্যায় ২০২৬ সালে করা হয়েছে ১১ অধ্যায়।বাদ দেওয়া হয়েছে জীব ও পরিবেশ, উদ্ভিদ ও প্রাণী,মাটি, খাদ্য, স্বাস্থ্য বিধি, আমাদের জীবনে প্রযুক্তি, আবহাওয়া ও জলবায়ু, জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসা, আমাদের জীবনে তথ্য, জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ সংযোজন করা হয়েছে জীবের বৃদ্ধি ও প্রজনন, স্বাস্থ্য সুরক্ষা, দূর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা, শক্তি,গতি ও বল, আবহাওয়া, তথ্য ও প্রযুক্তি, সমস্যা সমাধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তিনটি অধ্যায় ঠিক রাখা হয়েছে সেগুলো হলো পদার্থ, প্রাকৃতিক সম্পদ ও মহাবিশ্ব।১০৪ পৃষ্ঠার বিজ্ঞান বইটি এবার ১৫০ পৃষ্ঠায় পরিনত হয়েছে।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় ১৬ অধ্যায়ের এই বইটি এবার ১৪ অধ্যায়ে পরিবর্তিত হয়েছে।বাদ পড়া অধ্যায়গুলো হলো আমাদের পরিবেশ ও সমাজ,সমাজে পরস্পরের সহযোগিতা, নাগরিক অধিকার, মূল্যবোধ ও আচরণ, পরমতসহিষ্ণুতা, কাজের মর্যাদা, সামাজিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সম্পদ, এলাকার উন্নয়ন, এশিয়া মহাদেশ, বাংলাদেশের ভূপ্রকৃতি, দুর্যোগ মোকাবিলা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতি নতুন করে যোগ করা হয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, ধর্মীয় সম্প্রীতি, ছেলে মেয়ে সমতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি, বাংলাদেশের চিরায়ত সাংস্কৃতিক উৎসব, এশিয়ার ভৌগলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক দায়িত্ব ও অধিকার, নৈতিক ও মানবিক গুণাবলী, আমাদের দেশ, শ্রম ও মেধা, অর্থ ও সম্পদ, জরুরী পরিস্থিতি মোকাবিলা সম্পূর্ণরূপে ঠিক রাখা হয়েছে দুটি অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী ও বাংলাদেশের জনসংখ্যা।

হিন্দু ধর্ম শিক্ষা ২০২৫ সালের ৯ অধ্যায়ের সর্ব মোট ১২ টি পরিচ্ছেদ ছিল ২০২৬ সালে এসে ৫ অধ্যায়ে
১৭ টি পরিচ্ছেদ এ রুপান্তর করা হয়েছে।৬৮ পৃষ্ঠার বইটি এবার ১০৩ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। ঠিক রাখা হয়েছে ৬ টি পরিচ্ছেদ মুনি ঋষি, ত্যাগ ও উদারতা,আসন, দেশপ্রেম, মন্দির ও তীর্থ ক্ষেত্র, ধর্ম গ্রন্থ। সংযোজন করা হয়েছে স্রষ্টা ও সৃষ্টি, উপাসনা ও প্রার্থনা মহাপুরুষ ও মহিয়সী নারী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি ভালোবাসা,দেব-দেবী ও পূজা পার্বণ, শান্তিপূর্ণ সহাবস্থান, মানুষ প্রকৃতি ও জীব জগৎ। মূলত মৌলিক কোনো পরিবর্তন আসেনি এই বইটিতে শুধুমাত্র অনুচ্ছেদ গুলোকে বেশি করে বিভাজন করে নাম করনে পরিবর্তন আনা হয়েছে।

ইসলাম ধর্ম বইটিতে ব্যাপক পরিবর্তন এসেছে ৯৪ পৃষ্ঠার বইটি নেমে এসেছে ৭৪ পৃষ্ঠায়।৫ টি অধ্যায় মিলে প্রকাশিত এই বইয়ে অধ্যেরর সংখ্যা ঠিক রেখে কমিয়ে আনা হয়েছে বিষয়বস্তুর সংখ্যা গত বছরের ৪৭ টি বিষয়বস্তু নতুন শিক্ষাবর্ষ ২২ টি করা হয়েছে।
২২ জন নবী রাসুলের জীবন বৃত্তান্ত কমে ১২ জন নবী রাসুলের জীবন বৃত্তান্ত ছাপানো হয়েছে। কমেছে কুরআন মাজিদ অধ্যায়ের বিষয়বস্তু ও ১২ টি বিষয়বস্তু কমে ৪ টিতে এসে দাঁড়িয়েছে।

পাঠ্য পুস্তকের প্রিন্ট ও কাগজ যথেষ্ট মান সম্পন্ন হলেও বিষয়বস্তুর পরিবর্তনে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon