1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 29, 2026, 7:03 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

খোকসার গড়াই নদীতে মর্মান্তিক ট্র্যাজেডি: প্রায় ২২ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: Sunday, March 8, 2026
  • 224 Time View

শেখ মোঃ আকরাম হোসেন, কুষ্টিয়া:
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর খেয়াঘাট সংলগ্ন গড়াই নদীতে গোসল করতে গিয়ে চার শিশু পানিতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় প্রায় ২০–২২ ঘণ্টার ব্যবধানে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে খুলনা থেকে আসা বিশেষ ডুবুরী দল।

রবিবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে খুলনা ডুবুরী দলের অভিযানে ওসমানপুর গ্রামের ফারুকের মেয়ে মোছাঃ তায়েবা খাতুন (৯)-এর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দীর্ঘ অনুসন্ধানের পর একই অভিযানে নিখোঁজ আরেক শিশুর মরদেহও উদ্ধার করা হয়।

খুলনা থেকে আগত বিশেষ ডুবুরী দলের টিম লিডার মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল শনিবার সন্ধ্যা থেকে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। টানা প্রায় একদিনের অভিযানে তারা দুই শিশুর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গড়াই নদীতে গোসল করতে নেমে হঠাৎ স্রোতে পড়ে চার শিশু পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুই শিশু নিখোঁজ হয়ে পড়ে। পরে খবর পেয়ে খুলনা থেকে বিশেষ ডুবুরী দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল নদীতে শিশুদের অবাধে গোসল বা সাঁতার কাটার ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা ও গভীর স্রোতের সময় নদীতে শিশুদের একা নামতে না দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon