মিলন খান,কুষ্টিয়া:
কুষ্টিয়ার সাংবাদিক এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবিকে পিটিয়ে আহত করেছে সাংবাদিক নামধারি একদল দুর্বৃত্ত । গতকাল সোমবার রাতে শহরের কোটপাড়া এলাকা থেকে তাকে ধরে থানাপাড়া এলাকায় কুষ্টিয়া প্রেসক্লাবের ভেতরে নিয়ে তাকে নির্মম ভাবে পিটিয়ে আহত করা হয়। ঘটনার পর আহত সাংবাদিককে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ৮ টায় সাংবাদিক নামধারি একদল দুর্বৃত্ত শহরের সনো গলি থেকে তাকে ধরে পেসক্লাবে নিয়ে তার ওপর নির্যাতন চালায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
কালবির পরিবার জানায়, গত কয়েকদিন ধরে স্থানীয় আওয়ামী দোসর সাংবাদিক নামধারি শাহীন জুয়েল নামে এক দুরবৃত্ত তাকে নানা উপায়ে হত্যার হুমকি দিয়ে আসছিল। যা কালবি তার ফেসবুক পোষ্ট করেছিল। এরপর রাতে শাহীন জুয়েলের নেতৃত্বে পরিকল্পিত ভাবে প্রেসক্লাবে তুলে নিয়ে তাকে ১২-১৩ জন মিলে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করা হয়।
হাসপাতালে চিকিত্সাধীন রফিকুল্লাহ কালবি র্যাবকে জানান, সাংবাদিক নামধারী দুবৃত্ত শাহিন জুয়েলসহ আরো কয়েকজন আমাকে কোটপাড়া এলাকার সনো গলি থেকে তেড়ে ধরে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের দোতলায় নিয়ে ১২-১৩ জন মিলে ব্যপক মারপিট করে বাইরে ফেলে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ ঘটনার পর আজ মংগলবার দুপুরে সাংবাদিক কালবির স্ত্রী সারাবনে তহুরা শাহীন জুয়েলসহ ৪ জনের নামসহ অগ্যাত আরো ৮-১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এঘটনার পর গতকাল রাতেই কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক যুগান্তর প্রতিনিধি জুবায়েদ রিপন নিজের ফেসবুক পেজে ক্লাব থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন,কুষ্টিয়া প্রেসক্লাবকে একটি সম্মানজনক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। সাংবাদিকদের আস্থার জায়গা হবে কুষ্টিয়া প্রেসক্লাব। কিন্তু পারলাম না। সকল ব্যর্থতার দায় নিয়ে কুষ্টিয়া প্রেসক্লাব ক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলাম। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমার পদত্যাগপত্র ক্লাবে পৌঁছে যাবে।
Leave a Reply