বিশেষ প্রতিনিধি,গোপালগঞ্জ :
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় অবস্থিত সাইন বোর্ড বিহীন এই বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মধুমতি বেকারি দীর্ঘ দিন ধরেই চলছে তাদের উৎপাদন। গত ১৬/৯/২০২৫ তারিখে বেকারিতে গিয়ে দেখা যায় প্রবেশ দরজার ডানপাশে পড়ে আছে খোলা অবস্থায়, ময়দা, চিনি,ডালডা, রেলস্টেশন কেক তৈরির বিভিন্ন উপকরণ। কেক তৈরির সরঞ্জামগুলো পরিস্কার না রাখায় স্যাতস্যাতে হয়ে কালো আকার ধারণ করেছে।
মাটির তৈরি ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নষ্ট ও বাজার ফেরত পন্যগুলো। যে টেবিলে পাউরুটি, বিস্কট এবং কেক তৈরি চলছে সেগুলো আরো নোংরা। কোনো পন্যের প্যাকেটে নেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, পন্য উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ।
অনুসন্ধানে জানা যায় বেকারির পাশেই অন্য একটি কক্ষে চলে লিটু শেখ নামে জনৈক ব্যক্তির কৃত্রিম রং ও ফ্লেভার দিয়ে তৈরি আইসক্রিম কভার, যা শিশুদের একটি পছন্দের খাবার। বিশেষ করে রাতের বেলায় গোপনে তৈরি করা হয় এই আইসক্রিমের খোলস।
বিএনপি নেতা সেলিমুজজামান সেলিম এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি সাবেক আওয়ামী লীগ নেত্রী নার্গস রহমান আত্মীয় হওয়ার সুবাদে কাউকে পরোয়া না করে অবাধে চালিয়ে যাচ্ছেন এই অবৈধ ব্যবসা।
উল্লেখ থাকে যে, বেকারির জায়গাটির প্রকৃত মালিক মৃত নীল রতন ঘোষ এবং আইসক্রিমের খোলস তৈরি ঘরটি রেলওয়ে স্টেশনের যা অবৈধ দখল করে রেখেছে জনৈক লিটু শেখ।
Leave a Reply