1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 30, 2026, 10:41 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

ঐতিহ্য ও রাজনীতির শৈলকূপা, ফিরে দেখা সংসদীয় ইতিহাস

  • আপডেটের সময়: Friday, January 16, 2026
  • 325 Time View

ডেক্স রিপোর্ট:
জাতীয় সংসদের সংসদীয় আসন নং- ৮১, ঝিনাইদহ-১, এই জনপদের নাম শৈলকূপা।
এ মাটি যেমন কাব্যিক, তেমনি দ্রোহী। একদিকে এখানে কবির ছন্দে মিশে আছেন কবি গোলাম মোস্তফা, অন্যদিকে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নারী নেত্রী ইলা মিত্রের স্মৃতি বিজড়িত এই জনপদ।

শৈলকূপার মানুষের যেমন মেধা ঈর্ষণীয়—যার প্রমাণ মেলে বিসিএস ক্যাডার সার্ভিসে এই উপজেলার অভাবনীয় সাফল্য থেকে; তেমনি এই জনপদের মানুষের আবেগ ও অনেক গভীর। সেই আবেগের তাড়নায় মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিত আত্মহত্যার সংবাদ আমাদের ব্যথিত করলেও, শৈলকূপা সবসময়ই নিজের স্বকীয়তায় উজ্জ্বল।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ঝিনাইদহের এই আসনটি সবসময়ই আলোচনার কেন্দ্রে। আজ আমরা চোখ ফেরাবো স্বাধীনতা পরবর্তী ও প্রাদেশিক নির্বাচন এর সময় থেকে এই বীর জনপদকে যারা সংসদে নেতৃত্ব দিয়েছেন।

ঝিনাইদহ-১ (শৈলকূপা) সাবেক সংসদ সদস্যদের নাম, দায়িত্বের সময়কাল ও দলীয় পরিচয়।
১). ১৯৭০: মোঃ কাজী খাদেমুল ইসলাম- গণপরিষদ সদস্য।
(২). ১৯৭৩: মোঃ কাজী খাদেমুল ইসলাম (আওয়ামী-লীগ) – যশোর-১।
(৩). ১৯৭৯: গোলাম মোস্তফা (জাসদ) – যশোর-১।
(৪). ১৯৮৬: মোঃ কামরুজ্জামান (আওয়ামী-লীগ)।
(৫). ১৯৮৮: মুহাম্মদ দবির উদ্দিন জোয়ার্দার (জাসদ-রব গুপ)।
(৬). ১৯৯১: আব্দুল ওহাব (বিএনপি)।
(৭). ১৯৯৬: আব্দুল ওহাব (বিএনপি)।
(৮). ১৯৯৬: আব্দুল ওহাব (বিএনপি)।
(৯). ২০০১: আব্দুল হাই (আওয়ামী লীগ)।
(১০). ২০০৮: আব্দুল হাই (আওয়ামী লীগ)।
(১১). ২০১৪: আব্দুল হাই (আওয়ামী লীগ)।
(১২). ২০১৮: আব্দুল হাই (আওয়ামী লীগ)।
(১৩). ২০২৪: আব্দুল হাই (মৃত্যু পর্যন্ত) ও উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন (১৪). নায়েব আলী জোয়ার্দার (আওয়ামী লীগ)।

ইতিহাসের পাতায় এই নামগুলো শৈলকূপার উন্নয়নের সারথী হয়ে আছেন। আবার আছে অনেক বিতর্ক, দুর্নীতির অভিযোগও অনেকের নামে। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য ছিল একটাই—শৈলকূপার উন্নয়ন ও জনসেবা।

সূত্র: ফেসবুক পোস্ট থেকে নেওয়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon