1. shobujsk1990@gmail.com : Sobuj :
July 30, 2026, 10:44 am
শিরোনাম:
বিএনপির আদর্শে ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস (বাংলাদেশ)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন গোপালগঞ্জের গণহত্যার বিচার বাংলার মাটিতেই হবে: মিজানুর রহমান বিটু খোকসার রাজনীতিতে নতুন মুখ কে এই সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন তারিকুল ইসলাম ​অবক্ষয়ের মুখে সমাজ: বাল্যবিবাহ,মাদক ও ধর্ষণের কবলে পুরো জাতি পৌর মেয়র নয় সবার বন্ধু হতে চাই “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নাজমুস সালেহীন খান “ইনভেস্টিগেশন নিউজ” এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা মো: সায়েদুজ্জামান দৌলতপুরের ফিলিপনগরে মাদক ব্যবসার অভিযোগ: একাধিক মামলার আসামি মাসুদকে ঘিরে এলাকাবাসীর উদ্বেগ

প্রতিটি পাড়ায় মহল্লায় পাঠাগার গড়ার উদ্যোগ নিতে হবে -সাবেক অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান

  • আপডেটের সময়: Saturday, January 10, 2026
  • 361 Time View

জেলা সংবাদদাতা,ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপার বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৯ জানুয়ারি শুক্রবার দিনব্যাপি বালিয়াডাঙ্গা গ্রামে বিএসডি ক্লাব এন্ড পাঠাগার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নী জেনারেল ও ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “একটি নির্মল বিশুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি পাড়ায় মহল্লায় পাঠাগার গড়ার উদ্যোগ নিতে হবে”

বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের উপদেষ্টা আলী আকবর মন্ডলের সভাপতিত্বে এবং পাঠাগারের সভাপতি সাংবাদিক আলমগীর অরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, জেলা কৃষক দলের আহবায়ক ওসমান আলী বিশ্বাস, সাবেক পৌরমেয়র খলিলুর রহমান, শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান বাবলু, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা বিএনপির সহ সভাপতি এ টি এম শহিদুল ইসলাম বাবু,

জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম হিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এম এম মুসা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল প্রান্ত বাবর প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা গ্রাম উন্নয়ন সংঘের সভাপতি আবু জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক তানভীর ইসলাম জাহাঙ্গীর, পাঠাগারের সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির অবসরপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী নুর মোহাম্মদ ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের মন্ডলকে সম্মাননা প্রদান করা হয় এবং গ্রামের ১০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এককালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon