নিজস্ব প্রতিবেদক,কুষ্টিয়া:
সততা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় কুষ্টিয়া-৪ সংসদীয় আসনের বিভিন্ন স্থানে প্রচারণা চালাচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও এশিউর গুপের চেয়ারম্যান শেখ সাদী। ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা ও বাংলাদেশের ব্যবসায়িক মহলে আলোচিত ব্যক্তি শেখ সাদী সৎ, নিষ্ঠাবান,আদর্শ একজন রাজনৈতিক ব্যক্তি। তিনি অবহেলিত কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।

কুমারখালী ও খোকসা উপজেলার সাধারণ জনগণের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন,আমি যদি কুষ্টিয়া-৪ আসন থেকে মনোনয়ন পায় তাহলে বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাল্লাহ। এবং সর্বপ্রথম আমার কাজ হবে বেকার যুবসমাজ ও কৃষকদের নিয়ে। কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর আধুনিক কৃষি উন্নয়নের জন্য আমার রয়েছে এক বৃহৎ পরিকল্পনা। আমার পরিকল্পনা বাস্তবায়ন হলে কুমারখালী ও খোকসা উপজেলার কৃষকদের জন্য একটি আধুনিক কৃষি উন্নয়নের বিপ্লব ঘটবে আমি আশা রাখি। পাশাপাশি বর্তমান বেকার যুবকদেরকে দেশের অভিশাপ বলা হয় কিন্তু আমি বেকার যুবকদেরকে দেশের অভিশাপ থেকে শক্তিতে রূপান্তরিত করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং আগামীতেও করব। আমার প্রতিষ্ঠিত এশিউর গুপ সহ দেশের বিভিন্ন সেক্টরে আমি প্রায় সাত হাজার যুবকদের চাকরির ব্যবস্থা করেছি। এবং টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছি যেখান থেকে বেকার যুবকরা হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজের কর্মস্থান নিজেই করে নিতে পারবে।
আপনারা জানেন কুষ্টিয়াকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। কিন্তু এখানে পর্যটকদের সুযোগ-সুবিধা দিতে আমরা ব্যর্থ। এ কারণেই পর্যটন খাতে বিনিয়োগ করা সহ আধুনিক পর্যটন কেন্দ্র করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি কুমারখালী ও খোকসা উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার জন্য সার্বিক চেষ্টা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংগ্রাম করে যাচ্ছি। ইতিমধ্যে আমার নিজ অর্থায়নে আধুনিক চিকিৎসা নিশ্চিতে কুমারখালীতে নির্মাণ করা হচ্ছে আধুনিক হাসপাতাল, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য নির্মাণ করা হচ্ছে মিনি স্টেডিয়াম সহ একাধিক উন্নয়নমূলক কর্মকাণ্ড। আমি বিশ্বাস করি আমার পরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু কুষ্টিয়ার মধ্যেই নয় খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে স্বীকৃতি পাবে কুমারখালী ও খোকসা উপজেলা। আপনারা জানেন, আমি শেখ সাদী আপনাদের কাছ থেকে আমার কিছু নেওয়ার নেই শুধু এতটুকুই চাইবো আপনাদের ভালোবাসা। আপনারা আমাকে ভালবাসা দিবেন আমি আপনাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাব।

এছাড়াও তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের প্রত্যাশা আসন্ন সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসন থেকে শেখ সাদী কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী করা হোক। এবং সাধারণ জনগণ দাবি তুলেছে দলীয় প্রতীক বড় বিষয় নয়,এবার তারা যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকেই ভোট দিবে।

Leave a Reply