1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 3:30 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

ফেসবুকে ভাইরাল হওয়ার নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছে

  • আপডেটের সময়: Saturday, September 20, 2025
  • 544 Time View

শেখ সবুজ আহমেদ, সাংবাদিক ও কলামিস্ট।

বর্তমান যুগে ফেসবুক শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মের জন্য আয়ের একটি বড় সুযোগ হিসেবেও পরিণত হচ্ছে। ভিডিও কনটেন্ট, লাইভ স্ট্রিম, পেজ মনিটাইজেশন ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জনের চেষ্টায় অনেকেই নিজেদের সময় ব্যয় করছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাল হওয়ার নেশা, দ্রুত জনপ্রিয়তা ও আয়ের লোভ অনেক তরুণ-তরুণী তাদের ব্যক্তিত্ব ও নৈতিকতা হারাতে বাধ্য করছে।

ডিজিটাল সিকিউরিটি এজেন্সির সাম্প্রতিক জরিপ অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩ কোটি মানুষ দৈনিক ফেসবুকে সক্রিয়। এর মধ্যে প্রায় ১২ লাখ তরুণ নিয়মিত কনটেন্ট তৈরি করে মনিটাইজেশনের চেষ্টা করছেন। তবে তাদের একটি বড় অংশ কেবল ভিউ ও লাইক বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছেন। মানসম্মত ও শিক্ষামূলক কনটেন্ট তৈরির চেয়ে ট্রেন্ডি বা বিতর্কিত বিষয়বস্তু এখন বেশি প্রচলিত।

এ বিষয়ে ফেসবুক ব্যবহারকারী এক তরুণের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘শুরুতে পড়াশোনার পাশাপাশি ভিডিও বানাতাম। এখন শুধু ট্রেন্ডি কনটেন্টে সময় দিচ্ছি, কারণ ভিউ ও আয়ের চাপ অনেক বেশি। মাঝে মাঝে মনে হয় নিজেকে হারাচ্ছি।

ফেসবুক সম্পর্কে বাংলাদেশের এক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক প্রফেসর বলেন, ‘ফেসবুকের ভার্চুয়াল জনপ্রিয়তার নেশা তরুণদের মানসিক চাপ ও হতাশার দিকে ঠেলে দিচ্ছে। ‘লাইক’, ‘শেয়ার’ এবং ‘ইনকাম’ -এর হিসাব কষতে কষতে তারা বাস্তব জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এতে আত্মমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে।

সম্প্রতি অনেক তরুণ-তরুণীকে দেখা যাচ্ছে ফেসবুক লাইভে দর্শক টানার জন্য বিতর্কিত ও অশ্লীল কনটেন্ট প্রচার করা। এ নিয়ে সামাজিক সমালোচনা ও পারিবারিক চাপ সৃষ্টির কারণে অনেক তরুণ-তরুণী বাড়ি ছাড়া এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে।

সমাজকর্মীরা বলছেন, এ ধরনের ঘটনা তরুণ সমাজের জন্য একটি অভিশাপ।

সমাজবিজ্ঞানী ড. শহীদুল ইসলাম মনে করেন, ‘ফেসবুক মনিটাইজেশন একটি ইতিবাচক সুযোগ। কিন্তু এর সঠিক ব্যবহার না হলে তরুণরা অর্থ ও খ্যাতির পেছনে ছুটতে গিয়ে নৈতিকতা, ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ হারাবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সঠিক দিকনির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি।’

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকে ভাইরাল বা ফেসবুক মনিটাইজেশনকে শিক্ষামূলক, তথ্যসমৃদ্ধ, সংস্কৃতিমূলক বা সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত। তারা মনে করেন, অর্থ উপার্জনের পাশাপাশি ব্যক্তিত্ব, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ রক্ষাই প্রকৃত সাফল্য।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon