নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন (খোকসা- কুমারখালির)-৪ এই আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে চলছে ব্যাপক তৎপরতা। কিন্তু সকল প্রার্থীদেরকে ছাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে আছে তিনি বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা শেখ সাদী এমনটি দাবি করছে সমর্থকরা। তিনি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহ্বয়ক।

শেখ সাদী ইতিমধ্যে খোকসা,কুমারখালীর জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তিনি প্রতিনিয়তই তৃণমূলের কর্মীদেরকে নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন ও ওয়ার্ড সহ সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছে। তিনি ইতিমধ্যে তার নিজ প্রতিষ্ঠান এশিউর জেনারেল হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে যা সাধারণ জনগণের চিকিৎসা সেবায় ব্যাপক ভূমিকা পালন করছে। এবং কি তার নির্বাচনী এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করছে তার নিজ প্রতিষ্ঠানে। সাধারণ মানুষের সু চিকিৎসা নিশ্চিতে নিজ উদ্যোগে হাসপাতাল নির্মাণ, যুব সমাজকে মাদকের ছোবলের হাত থেকে রক্ষা করার জন্য খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ সহ মসজিদ,মাদ্রাসা,শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছে।
শুধু এসব এই থেমে নেই শেখ সাদী সাধারণ জনগণকে ঈদ উপহারসহ সবার বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে শেখ সাদী। তার এই সমস্ত কর্মকাণ্ডে খোকসা কুমারখালী সাধারণ জনগণ সহ তরুণদের কাছেও দিনে দিনে জনপ্রিয়তা পাচ্ছে শেখ সাদী।

শেখ সাদী কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি এবং বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এশিউর গুরুপের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে। এছাড়ও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
Leave a Reply