1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 3:21 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

ডিএমএফ’র নবগঠিত কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা

  • আপডেটের সময়: Wednesday, January 28, 2026
  • 230 Time View

ডেস্ক রিপোর্ট:
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডিএমএফ’র উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আল কারিম লাউঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)- এর সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দসহ দেশের টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিএমএফ নেতৃবৃন্দ সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমে ডিজিটাল রূপান্তর আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

এসময় নবগঠিত কমিটির জেনারেল সেক্রেটারি ডা. তৃণা ইসলাম আগামী দুই বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং একই সঙ্গে নতুন উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— মাহমুদ হাসান (হেড অব নিউজ, গ্রিন টেলিভিশন), পলাশ মাহমুদ (সম্পাদক, এশিয়া পোস্ট), উদয় হাকিম (সম্পাদক, ঢাকা বিজনেস), মো. কামরুল ইসলাম (ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস্ট), মো. সায়েম ফারুকী (সম্পাদক ও প্রকাশক, রুপালী বাংলাদেশ), পলাশ মল্লিক (সম্পাদক, সময়ের কণ্ঠস্বর), মাইনুল হাসান সোহেল (সিনিয়র রিপোর্টার, দৈনিক ইনকিলাব ও সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি), মোহাম্মদ মনিরুল ইসলাম মনি (সিএমও, মার্কেটিং বিভাগ, একুশে টেলিভিশন), মিজানুর রহমান সোহেল (অনলাইন এডিটর, কালবেলা), মাসউদ বিন আব্দুর রাজ্জাক (নিউজ এডিটর-অনলাইন ইনচার্জ, দীপ্ত টিভি), মঈন বকুল (লিড ডিজিটাল, আউটপুট, স্টার নিউজ), বদরুল আলম নাবিল (এক্সিকিউটিভ এডিটর, বাংলাভিশন—ডিজিটাল/অনলাইন), নুরুল ইসলাম (অনলাইন ইনচার্জ, দৈনিক ইনকিলাব), কাজী আওলাদ হোসেন (সম্পাদক ও প্রকাশক, বাংলা ৫২ নিউজ ডটকম) এবং জাকারিয়া হোসেন জয় (সিনিয়র ম্যানেজার, একুশে টেলিভিশন)।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon