1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 3:36 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

কাশিয়ানীতে গ্রাহকদের টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও

  • আপডেটের সময়: Tuesday, August 12, 2025
  • 638 Time View

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাহকদের প্রায় ১০ লাখ টাকা নিয়ে কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট(সি.এ.এফ.আর.ডি) নামে একটি ভুয়া এনজিও’র কর্মীরা উধাও হয়েছে বলে জানা গেছে। রবিবার ১০ আগস্ট গ্রাহকদের লোনের টাকা দেওয়ার কথা, কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং টিনের বেড়ায় ঝুলানো সাইনবোর্ডটিও নামিয়ে ফেলা হয়েছে। মূলত তখনই এলাকার গ্রাহকরা এনজিওর প্রতারণার বিষয়টি জানতে পারেন। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে উপজেলার সদর ইউনিয়নের চর পিংগলিয়া এলাকায় ওই এনজিও অফিসের সামনে ভিড় করছেন গ্রাহকরা।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, কমিউনিটি একশন ফর রুরাল ডেভেলপমেন্ট নামের একটি এনজিও জুলাই মাসের ৩১ তারিখে উপজেলার সদর ইউনিয়নের চর পিংগলিয়া নামক এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে প্রায় একশো গ্রাহকের থেকে সদস্য ফি ১১শত ২০ টাকা ও লোন দেওয়া কথা বলে জনপ্রতি তিন থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সঞ্চয়ের টাকা নিয়েছে তারা। গেল রবিবার সকালে লোন দেওয়ার কথা ছিলো। কিন্তু গ্রাহকরা লোন নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং সাইনবোর্ডটি নামিয়ে ফেলা হয়েছে।

তবে বাড়ির মালিক লিংছন রায় জানান, তাদের সঙ্গে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছে।

ভুক্তভোগী মো. রাসেল মোল্যা জানান, ৪ লাখ টাকা লোন প্রাপ্তির আসায় ৩ দিন আগে ৫০ হাজার টাকা সঞ্চয় জমা দিয়েছেন তিনি। কিন্তু এখন দেখছেন এনজিওটি ভুয়া। তারা গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে।

ভুক্তভোগী গৌতম চক্রবর্তী বলেন, ২ বছর মেয়াদী লোনের আশায় আমি প্রথমে বীমাসহ ১১২০ টাকা দিয়ে ভর্তি হই পরে ১ লাখ টাকা লোন পেতে ১০ হাজার টাকা সঞ্চয় জমা করতে হয়। রবিবার আমাদের ১২ টার সময় লোনের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু এসে দেখি অফিসে তালা দিয়ে তারা পালিয়েছে।

এবিষয়ে জানতে চাইলে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon