1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 2:12 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

পাকিস্তানে সেনা অভিযানে বাংলাদেশিসহ নিহত ১৭

  • আপডেটের সময়: Sunday, September 28, 2025
  • 371 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর গুলিতে এক বাংলাদেশি যুবকসহ ১৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারাকের দর্শখেলের শাহ সেলিম থানার কাছে পাক সেনাদের অভিযানে বাংলাদেশিসহ ১৭ জন নিহত হন।
সংবাদমাধ্যম সামা টিভি রোববার (২৮ সেপ্টেম্বর) জানিয়েছে, যে ১৭ জনকে সেনা সদস্যরা হত্যা করেছেন তার মধ্যে একজন বাংলাদেশের নাগরিক। কর্তৃপক্ষ তার পরিচয় এবং পাকিস্তানে আসার কারণ নিশ্চিত করেছে।নিহত ওই বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, মুদ্রা এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে। এর মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তিনি বাংলাদেশি।
প্রতিবেদনে বলা হয়, আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বাংলাদেশি নিহত হওয়ার মাধ্যমে সেখানে অন্য দেশের নাগরিকদের উপস্থিতির বিষয়টি আবারও সামনে এসেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এর আগে সন্ত্রাসবিরোধী অভিযানে আরও দুই থেকে তিন বাংলাদেশি নিহত হন। তারা ধর্মীয় শিক্ষা ও বাণী প্রচারের লক্ষ্যে আফগানিস্তানে ঢুকেছিল করেছিলেন। এরপর সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন তারা।

শনিবার দেশটির সেনাবাহিনী জানায় নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (টিটিপি) ১৭ সন্ত্রাসীকে হত্যা করেছেন তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখাওয়ার কারাক বিভাগে তাদের ওপর হামলা চালানো হয়।

এই অভিযানটি দুইদিন ধরে চলে। ওই সময় টিটিপির সদস্যদের নিয়ন্ত্রিত পাহাড়ি এলাকায় ঘিরে ফেলা হয়। এ সময় ১০ জন আহত হন। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon