কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের কৃতি সন্তান দুবাই প্রবাসী মোঃ বাদশা মিয়া জনপ্রিয় নিউজ পোর্টাল “ইনভেস্টিগেশন নিউজ”কে শুভেচ্ছা জানিয়েছে। মোঃ বাদশা মিয়া দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাত (দুবাই) অবস্থিত আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র “প্রাইম মেডিকেল” দুবাই শাখাতে উচ্চ – পদে কর্মরত এবং পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত।

শুভেচ্ছাবানীতে মোঃ বাদশা মিয়া বলেন, মেধাবী-মননশীল সংবাদকর্মীর হাত ধরে নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে দুবাই অবস্থিত প্রবাসীদের পক্ষ থেকে “ইনভেস্টিগেশন নিউজ”কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তারা যেন তাদের নিরপেক্ষ এই ধারাবাহিকতা যেন বজায় রাখে। বিদেশের মাটিতে থেকেও যেন নিজ দেশের সত্য সংবাদ জানতে পারে প্রবাসীরা। এবং প্রবাসীদের দাবি আদায়ের পক্ষে “ইনভেস্টিগেশন নিউজ” কাজ করে যাবে বলে আমরা আশা রাখি।
Leave a Reply