1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 4:47 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

কাশিয়ানীতে ১৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ টিতে নেই শহীদ মিনার

  • আপডেটের সময়: Sunday, February 22, 2026
  • 214 Time View

পংকজ দে,গোপালগঞ্জ:
কাশিয়ানী উপজেলার অধিকাংশ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার।ভাষা আন্দোলনের ৭৪ বছর পার হলেও উপজেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়নি।ফলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না পেরে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে উপজেলার মোট ১৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।এর মধ্যে ১১২ টিতেই নেই কোনো শহীদ মিনার।বাকি ৫৯ টি বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও সেগুলোর অবস্থা জরাজীর্ণ এবং দৃষ্টিনন্দন হীন । সরজমিনে দেখা গেছে প্রতি বছর মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্থায়ী শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আবার কোথাও দিবসটি পালনে ঘরোয়া আলোচনা সভা ও প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকে।

অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষক জানান, সরকারি বরাদ্দ না থাকায় তারা চাইলেও শহীদ মিনার নির্মাণ করতে পারছেন না। ইচ্ছা থাকলেও নিজস্ব তহবিলে এত বড় কাজ করা সম্ভব নয়।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকাটা সত্যিই দুঃখজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। উপজেলার সব প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে শহীদ মিনার নির্মাণে উদ্যোগ গ্রহণ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon