1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 4:12 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

সৈয়দ মেহেদী আহমেদ রুমী’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • আপডেটের সময়: Monday, September 29, 2025
  • 463 Time View

মতিউর রহমান আকাশ,কুষ্টিয়া:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া ৪-আসনে সাবেক এমপি ও বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর পক্ষে তার নির্বাচনী ও নিজ এলাকা খোকসা উপজেলাতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তার সমর্থিত সাবেক ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি নেতারা।

উপজেলার গোপগ্রাম ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ও এলাকায় নির্বাচনী গণসংযোগ এবং দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার নির্দেশনা গ্রাম অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সমর্থকেরা লিফলেট বিতরণ করে। এবং এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃমকবুল হোসেন, খোকসা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃরবিন রায়হান জসিম,সাবেক ছাত্রদল নেতা মোঃজামাল উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা সোহেল রানা মানিক, সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শফি সহ মেহেদী রুমী সমর্থিত মোঃহাফিজ মাস্টার, মোঃতুহিন মাস্টার, মোঃকবির মাস্টার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

গণসংযোগে খোকসা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও খোকসা পৌরসভার মেয়র পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোঃরবিন রায়হান জসিম বলেন,অতীতে দেশে দুর্নীতিতে চাপাঁ পড়েছিল সেবা। কিন্তু ভবিষ্যতে অতি দ্রুতই দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ও নাগরিক সেবা বাস্তবায়নের এক সূচনা হবে। এবং কুষ্টিয়াতে বিএনপি’র অভিভাবক ও বর্ষিয়ান রাজনৈতিক নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমীর গুণদর্শিতা,আত্মত্যাগ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত- আস্থাভাজন হাওয়ায় আমরা আবারো সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে’ই দলীয় প্রতীক দেওয়ার জোর দাবি জানাচ্ছি এবং আরো বলতে চাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪- আসন কে সবাই একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর দেশ নায়ক জনাব তারেক রহমানকে এ আসন আমরা উপহার দিব।

এ সময় বক্তব্যে বিএনপি নেতা মোঃমকবুল হোসেন বলেন,আমাদের অভিভাবক সৈয়দ মেহেদী আহমেদ রুমী সাধারণ জনগণের ভোটে যে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে শুধু সেই সময়ই কুষ্টিয়া-৪ কুমারখালী ও খোকসা উপজেলা নিয়ে গঠিত এই দুই উপজেলাতেই উন্নয়ন হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কুষ্টিয়া থেকে ঢাকা হাইওয়ে রোড, সৈয়দ মাসউদরুমী সেতু,কুমারখালী যদুবাইরা সেতু সহ অসংখ্য স্কুল কলেজ,স্থাপনার, রাস্তাঘাট যা বলতে গেলে অনেক সময়।আমরা আরো উন্নয়ন ও মডেল উপজেলা গড়ার লক্ষ্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকেই আবারো এমপি হিসাবে দেখতে চাই এটা আমাদের প্রাণের দাবি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মোঃজামাল উদ্দিন,মোঃসোহেল রানা মানিক সহ মোঃশফিকুল ইসলাম শফি ও স্থানীয় নেত্রী বর্গরা। লিফলেট বিতরণ ও গণসংযোগ টি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর রাজনৈতিক ও নির্বাচনী অফিস খোকসার কমলাপুর গ্রাম থেকে শুরু করে খোকসার অন্যতম জাণিপুর বাজার ও শোমষপুর বাজার প্রদক্ষিণ করে গোপগ্রাম ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম অঞ্চলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon