1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 1:59 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রম’ই সাফল্যের সিঁড়িতে পৌঁছে দেয় রিপন হোসেনকে

  • আপডেটের সময়: Monday, May 25, 2026
  • 22 Time View

বিশেষ প্রতিবেদক,ঢাকা:
বিখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েন তার একটি উক্তিতে বলেছে “জীবনে সফল হতে চাইলে দু’টি জিনিস খুবই প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস।

এই জেদ আর আত্মবিশ্বাস’ই জীবনের সবথেকে বড় পুঁজি ছিল খোকসার এক নিম্নমধ্য পরিবারের সন্তান রিপন হোসেনের। খোকসা উপজেলা শহরের বাসিন্দা মৃত শফর আলীর সন্তান এই রিপন হোসেন। রিপন হোসেনের ছোটবেলা থেকেই লক্ষ্য ছিল নিজে কিছু একটা করা। কিন্তু পরিবারের আর্থিক অনটনে সেই লক্ষ্যে পৌঁছাতে অনেকটা দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে তাকে। একটা সময় জীবিকার তাগিদে নিজের জন্ম ভিটা ও জন্মভূমি ছেড়ে পাড়ি দিতে হয়েছে এক অচেনা ঢাকার শহরে। দিনের পর দিন, মাসের পর মাস, জীবিকার তাগিদে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে চলেছে কিন্তু তবুও নিজের জেদ ও আত্মবিশ্বাস এর কাছে হার মানেনি রিপন হোসেন। অবশেষে তার কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস’ই তাকে তার লক্ষ্যে পৌঁছে নিয়ে যায়। রিপন হোসেনের পরিচালিত “গড়াই বিল্ডার্স” যার অফিসিয়ালি ও প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু কমপ্লিট এখন শুধু উদ্বোধনের অপেক্ষায় আছে। তাছাড়া তার রয়েছে ঠিকাদারি ব্যবসা সহ তার নিজ এলাকা খোকসার প্রাণকেন্দ্রে রয়েছে তার একটি আধুনিক ও রুচি সম্মত বস্ত্র বিতান।

শুধু ব্যবসা-বাণিজ্য তেই নয়, মাধ্যমিক স্কুলে পড়াকালীন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রেরিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি’র রাজনীতিতে যুক্ত হন। এবং দলের দুঃসময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে একাধিকবার হামলা-মামলা শিকার হয় রিপন হোসেন। বিএনপি’র দুঃসময়ে রাজপথে থেকে নিজেকে পরীক্ষিত সৈনিক হিসেবে বারবার প্রমান দিয়েছে রিপন হোসেন। আর এ কারণেই বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী নেতৃবৃন্দদের স্নেহের পাত্র রিপন হোসেন। ঢাকার রাজপথে নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর বিএনপিতে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করলেও দিন শেষে তিনি নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার টানে খোকসার স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়েছে এবং আসন্ন খোকসা পৌর নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।

রিপন হোসেন তার মানবিক কর্মকাণ্ডে ইতিমধ্যে খোকসা পৌরসভা সহ উপজেলা জুড়ে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। উপজেলার দরিদ্র অসুস্থ রোগীর চিকিৎসা, আর্থিক সহযোগিতা সহ সকলের বিপদের বন্ধু হয়ে উঠেছে রিপন হোসেন।

এ বিষয়ে রিপন হোসেন বলেন, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল সাধারণ মানুষের জন্য কিছু করা। এবং আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছে আমি সাধারণ মানুষের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon