ইনভেস্টিগেশন ডেক্স: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণ ও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সফরসঙ্গীদের অনিরাপদ রেখে সরকার প্রধানের প্রস্থান লজ্জাজনক বলে মন্তব্য করেছেন তিনি। সর্বশেষ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি প্রার্থী ছিলেন আবিদুল।
ফেসবুক পোস্টে আবিদুল বলেন, রাজনৈতিক নেতাদের সফরসঙ্গী করে তাদেরকে অনিরাপদ অবস্থায় রেখে সরকার প্রধানের এয়ারপোর্ট প্রস্থান লজ্জাজনক।
Leave a Reply