1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 6:40 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

শাসক নয়,সেবক হয়ে থাকতে চাই : শেখ সাদী

  • আপডেটের সময়: Thursday, September 25, 2025
  • 228 Time View

কুষ্টিয়া জেলা সংবাদদাতা:

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পদ্মা নদীর খোকসা উপজেলার ধোকড়াকোল, কুঠিপাড়া, গোঁসাইডাঙ্গী ও আমলাবাড়ী এলাকায় (নদীর কোলে) এ নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী।

নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কবুতর উড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় শেখ সাদী তার বক্তব্যে বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার্থে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মের কাছে এগুলো তুলে ধরতে হবে। কুমারখালী ও খোকসা উপজেলার সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা ও মৌলিক অধিকার নিশ্চিন্তে আমি অতীতেও যেভাবে কাজ করেছি এবং ভবিষ্যতেও আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। আপনারা একটি কথা মনে রাখবেন আমি শাসক নয়,সেবক হয়ে থাকতে চাই।

এ সময় খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন খাঁন, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, বিএনপি নেতা সাইদুল ইসলাম, খান আতাউর রহমান সবুজ, রেজাউল করিম মাষ্টার, মোতালেব হোসেন মাষ্টারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বুধবার কুমারখালী ও খোকসা উপজেলার নৌকাসহ পাবনা জেলার একাধিক বাইচের নৌকা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং অতিথিদের নিয়ে মহড়া দেয়। বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতা শুরু হবে।

চুড়ান্ত (ফাইনাল) প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর রবিবার।

এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী’র অর্থায়নে এই নৌকা বাইচ প্রতিযোগীতার পুরুষ্কার হিসেবে (চ্যাম্পিয়ন, রানার্সআপ) ২টি ডিসকভারি-১২৫ ও ১০০ সিসি’র মোটরসাইকেল ও ১টি ফ্রিজ। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য থাকবে আকর্ষণীয় সৌজন্য পুরষ্কার।

আয়োজক কমিটির সদস্যরা জানান, পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করবেন, কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।

গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও নৌকার মহড়া দেখতে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা ভীড় করে নদীর কোলের দক্ষিণ পাড়ে (কুষ্টিয়া জেলার অংশে)।

অন্যদিকে, কোলের উত্তর পাড় থেকেও (পাবনা জেলা) বহু মানুষ এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ও নৌকার মহড়া উপভোগ করেন। এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে কুঠিপাড়া মোড় এলাকায় বসেছে দৃষ্টিনন্দন গ্রামীণ মেলা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon