1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 3:36 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

জনগণের আস্থা অর্জন করতে চায়: রিপন হোসেন

  • আপডেটের সময়: Wednesday, February 25, 2026
  • 193 Time View

জেলা সংবাদদাতা,কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলার প্রবেশদ্বার খোকসা উপজেলা, এই খোকসা উপজেলাতে অনেক জ্ঞানী গুণীর বসবাস। শুধু তাই নয় কুষ্টিয়া জেলার রাজনীতিতেও রয়েছে এই ছোট্ট উপজেলার অপরিসীম ভূমিকা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির ছিলেন খোকসা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, এবং দীর্ঘদিন জেলা যুবদল সহ জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে সাবেক সংসদ সদস্য ও খোকসা উপজেলার সন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি সহ অনেকেই জেলা ও জাতীয় পর্যায়ে বিশেষ ভূমিকা পালন করেছে।

গত বছরের ৫-ই আগস্টে রাজনৈতিক পট-পরিবর্তনের পরে এ বছরে ১২ ই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতা গ্রহণের পর থেকে তৃণমূল পর্যায়ে বিএনপি’র নেতাকর্মীরা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের নামে উঠছে নানা অভিযোগ এবং এতে করে বিএনপি’র ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ঠিক এমন সময়ে খোকসার মানুষদেরকে স্বস্তির বার্তা দিলেন খোকসা পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক রিপন হোসেন। তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, দীর্ঘ ১৬ বছর বিভিন্ন হামলা,মামলা শিকার হয়েছি। আমার নামে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাকে এলাকাতেই ঢুকতে দেওয়া হয়নি, শুধু যে এটি আওয়ামী লীগের লোকই করেছে বিষয়টি তা নয় আওয়ামী লীগের সাথে আমাদের দলীয় কিছু ব্যক্তিরাও জড়িত ছিলো। কারণ তারা আমাকে প্রতিপক্ষ ভেবেছে, কিন্তু আমি কাউকে প্রতিপক্ষ ভাবি নি বরং সবাইকে সঙ্গে নিয়ে দলের দুর্দিনে একত্রিত হয়ে কাজ করতে চেয়েছি। আমি দীর্ঘদিন ঢাকাতে দলীয় আন্দোলন,সংগ্রামে লড়াই করেছি। ২০২৪ এর ৫-ই আগস্টের আগে থেকেই আমার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিলাম। আজ দল ক্ষমতায় এসেছে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু একটি বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে স্বাধীনতা রক্ষার্থে সবাইকে সতর্ক থেকে কাজ করতে হবে কারণ এখনো ষড়যন্ত্র চলমান আছে।
আমি আমার খোকসাবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমি রিপন হোসেন আপনাদের মাঝে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনাদের বিপদে-আপদে আমি আপনাদের পাশে আছি এবং আপনারাও নিজের সন্তান মনে করে আমার পাশে থাকবেন এটা আমি আশা রাখি। সর্বশেষ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি নেতা হতে আসিনি, আপনাদের আস্থা অর্জন করতে এসেছি, আপনাদের ভালোবাসা পেতে এসেছি। যোগ্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আপনাদের সেবা করে যেতে চাই।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon