1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 3:37 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

খোকসা বি-মির্জাপুর আগুনে পুরলো ৬ পরিবারের ঈদ

  • আপডেটের সময়: Saturday, March 7, 2026
  • 207 Time View

শেখ মোঃ আকরাম হোসেন, কুষ্টিয়া:
রমজানের রহমত পেরিয়ে মাগফিরাতের মাঝামাঝি-মির্জাপুরে আগুনের ভয়াবহ তাণ্ডব

৬টি বসতবাড়ি পুড়ে ছাই, এক রাতে নিঃস্ব ৬ পরিবার
পবিত্র মাহে রমজানের রহমতের পর মাগফিরাতের দিনগুলো চলার মাঝামাঝি সময়ে নেমে এলো এক হৃদয়বিদারক বিপর্যয়।

কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি পরিবারের বসতবাড়ি।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে মোঃ শামীম হোসেনের বাড়িসহ আরও পাঁচটি পরিবার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই একের পর এক বসতঘর গ্রাস করে নেয়।
এই অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা কাপড়চোপড়, আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

চোখের সামনে নিজেদের শেষ সম্বল আগুনে পুড়ে যেতে দেখে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না তাদের।

বর্তমানে ৬টি পরিবার রমজানের এই পবিত্র মাসে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। কেউ পলিথিন টানিয়ে অস্থায়ী ঘর বানিয়ে আশ্রয় নিয়েছে, আবার কেউ প্রতিবেশীদের সহায়তায় দিন পার করছে। সেহরি ও ইফতারের খাবার জোগাড় করাও এখন তাদের জন্য বড় কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon