শেখ মোঃ আকরাম হোসেন,কুষ্টিয়া:
খোকসা থানা পুলিশের পরিচালিত গভীর রাতের বিশেষ চিরুনি অভিযানে জিআর/সিআর মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে খোকসা থানার একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে দীর্ঘদিন পলাতক ও আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতারকৃতরা হলেন, ১,মোঃ রাজিব হোসেন মন্ডল (২৮), পিতা: মোঃ সদর আলী মন্ডল, সাং-আমবাড়িয়া।
২,মোঃ মেহেদী মোল্লা (২৩), পিতা: মোঃ জাহাঙ্গীর মোল্লা, সাং-কমলাপুর ৯নং ওয়ার্ড।
৩,মোঃ রিপন (৩৬), পিতা: মোঃ এনো, সাং-কমলাপুর ৯নং ওয়ার্ড।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন জিআর/সিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিটে গ্রেফতারকৃতদের যথাযথ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খোকসা থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধ দমনে ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply