নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া- ৪ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন চেয়েছিল কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। তিনি দীর্ঘদিন বিএনপি’র রাজনীতিতে বিশেষ ভূমিকা রেখেছে এবং দলের দুঃসময়ে স্থানীয় নেতাকর্মীদের সাহায্য-সহযোগিতার সহ পাশে থেকেছে। কিন্তু আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মনোনয়ন না দিয়ে কুষ্টিয়া- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনৈতিক নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে মনোনয়ন দেয়। কিন্তু দল থেকে শেখ সাদীকে আগামীর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে, এবং বিগত দিনের মতো আগামীতেও শেখ সাদী’কে দলীয় নেতাকর্মীদের পাশে ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে শেখ সাদী জানিয়েছে, এমপি-মন্ত্রী হওয়ার লোভে আমি রাজনীতি করি না, রাজনীতি করি সাধারণ মানুষের সেবা করার জন্য, এলাকার উন্নয়ন করার জন্য। এমপি বা মন্ত্রী হওয়ার লোভেই যদি আমি রাজনীতি করতাম তাহলে আমি আমার এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাতে নিজ অর্থায়নে কোন উন্নয়ন করতাম না। সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতাম না, কোটি,কোটি টাকা খরচ করে কুমারখালীতে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতাম না।
আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই তাদেরকে যারা আমাকে নিয়ে কুষ্টিয়ার রাজনীতিতে গ্রুপিং করার চেষ্টা করছেন এবং আমাকে নিয়ে বিভিন্ন পোপাগান্ডা ছড়াচ্ছেন তাদেরকে বলি, আপনারা যে সমস্ত মিথ্যাচার করে বেড়াচ্ছেন এ সমস্ত করে কোন লাভ নেই কারণ আমি শেখ সাদী…! আমি আর ১০ জন রাজনৈতিক নেতাদের মত লোভ লালসার রাজনীতি করিনা আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি এবং আগামীতেও আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপির রাজনীতি করে যাব। যদি কখনো দল আমাকে যোগ্য মনে করে তাহলে যোগ্য স্থানে বসাবে।
আপনারা যদি আমাকে প্রশ্ন করেন এত দিনে রাজনীতিতে আমি কি পেয়েছি তাহলে আমি বলব আমি মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই আমার জন্য যথেষ্ট। সর্বশেষ একটি কথা বলতে চাই খোকসা – কুমারখালী বাসীর উদ্দেশ্যে আমি শেখ সাদী আপনাদের পাশের ছিলাম এবং যতদিন বেঁচে আছি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো।
Leave a Reply