1. shobujsk1990@gmail.com : Sobuj :
June 4, 2026, 5:08 pm
শিরোনাম:
হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা ঈদের ছুটি শেষ হলেও নিজ কার্যালয়ে অনুপস্থিত কর্মকর্তা থামলো রাজপথ কাঁপানো এক কিংবদন্তির কণ্ঠস্বর শহীদ জিয়ার ‘আত্মবিশ্বাস’ই ছিল বাংলাদেশের স্বাধীনতা ও পরবর্তী নেতৃত্বের মূল শক্তি: রবিন রায়হান জসিম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ শরিফুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম নয়ন পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ সাইদুল ইসলাম পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব সিকদার ওয়াহিদুজ্জান ইকু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন শামীম আহমেদ বাবু পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানালেন বাবুল আখতার

ইঞ্জিনিয়ার বসিরের সঙ্গে গোপন বৈঠকে বিএনপি নেতা জাকির সরকার

  • আপডেটের সময়: Saturday, August 30, 2025
  • 636 Time View

ইনভেস্টিগেশন প্রতিবেদক :
কুষ্টিয়া জেলা বিএনপি’র বহু আলোচিত-সমালোচিত ব্যক্তি জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির সরকার এবার গোপন বৈঠক করলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এর ব্যবসায়িক পার্টনার ইঞ্জিনিয়ার বসির এর সঙ্গে। জানা যায়, আওয়ামী লীগ নেতা মাহাবুবুল আলম হানিফ ও ইঞ্জিনিয়ার বসির যৌথ ভাবে “ওয়েস্ট ইঞ্জিনিয়ারিং” নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। আর এই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ও ক্ষমতার অপব্যবহার করে সারা বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের সমস্ত বড় কাজ হাতিয়ে নেওয়া হতো। আর এরই পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলায় নদী ডেজিং নামে একটি প্রকল্প এনে কোটি কোটি টাকার কাজ করে প্রতিষ্ঠানটি কিন্তু এই কোম্পানির কয়েক কোটি টাকার যন্ত্রাংশ কুষ্টিয়ার গড়াই নদীতে পড়ে আছে।

গত বছরের ৫-ই আগস্টে তৎকালীন সরকার গদি হারালে দলের সমস্ত নেতাকর্মীরা বিদেশে পালিয়ে যায় আর এই নেতাদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ কানাডায় পাড়ি জমাই। আর সেই থেকে কুষ্টিয়ার আধিপত্য চলে যাই বিএনপি’র কয়েকজন শীর্ষ নেতাদের হাতে। নদীতে পড়ে থাকা কয়েক কোটি টাকার যন্ত্রাংশ ও মাহাবুবুল আলম হানিফ এর পার্টনার ইঞ্জিনিয়ার বশির এর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা হওয়ায় এলাকার আধিপত্য ও ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনার জন্য তিনি কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঙ্গে আতাত করে। আর এই আতাতের মাধ্যমে লেনদেনের অফার দিলে অফারটি লুফে নেয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। গত দুই-তিন দিন আগে রাজধানীর হোটেল সোনারগাঁতে কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার ও আওয়ামী লীগ নেতা মাহাবুবুল আলম হানিফ এর ব্যবসায়িক পার্টনার ইঞ্জিনিয়ার বসির এর সঙ্গে এক বৈঠক হয় এবং এই বৈঠকের মাধ্যমে মোটা অংকের অর্থ লেনদেন হয়। এবং তাদের দুইজনের একটি ভিডিও “ইনভেস্টিগেশন নিউজ ” এর হাতে আসে। ওখানে স্পষ্ট ভাবে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায় এবং ইঞ্জিনিয়ার বশির কে অসুস্থ অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঙ্গে যোগাযোগ এ ব্যর্থ হলে ইঞ্জিনিয়ার বসির এর সঙ্গে যোগাযোগ করা হয় কিন্তু তিনি বিষয়টি অস্বীকার করলেও তার ড্রাইভার এর কাছে কৌশলে সেদিনের ঘটনা জানতে চাইলে তিনি সরল মনে বলে, স্যার কুষ্টিয়ার এক নেতাকে একটি কাজের জন্য আনুমানিক অনেকগুলো টাকা দিয়েছে।

ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার একের পর এক বিতর্কিত কাজ করলেও সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় হতাশ জানার নেতৃবৃন্দরা। তারা বলে, জাকির সরকার কুষ্টিয়াতে বিএনপিকে কলঙ্কিত করার মিশনে নেমেছে এবং কুষ্টিয়াতে স্বৈরাচারের দোষর আওয়ামী লীগের নেতাকর্মীদের পূর্ণবাসনের চেষ্টা করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon