1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 5:52 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের সাথে দ্রুত রেলপথ সংযোগ বাস্তবায়নের দাবিতে মানব-বন্ধন কর্মসূচী পালিত

  • আপডেটের সময়: Monday, September 29, 2025
  • 393 Time View

আলমগীর অরণ্য,ঝিনাইদহ:
ঝিনাইদহের সাথে দ্রুত রেলপথ সংযোগ বাস্তবায়নের দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সমন্বয় কমিটির সহসভাপতি এম এ কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্ততব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ, সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার,মোশারফ হোসেন,তাজনুর রহমান,জিয়াউল ইসলাম খান, আব্দুস সবুর,আনোয়ার হোসেন,ফখরুদ্দিন মুন্না,ফারুক হোসেন,দেলোয়ার হোসেন, আলমিরাজ,লিয়াকত হোসেন প্রমূখ।
বক্তাগণ বলেন,ঝিনাইদহের ২২ লক্ষ মানুষের একমাত্র যাতায়াত ব্যবস্থা হলো সড়ক পথ অথচ অন্যান্য অনেক জেলা রেলপথ,সড়কপথ,আকাশপথ এমনকি নৌপথ দ্বারা সংযুক্ত। বক্তাগণ বলেন, মাগুরা,যশোর,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা জেলায় রেল যোগাযোগ থাকলেও ঝিনাইদহ জেলা এখনও রেল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। বক্তাগণ বলেন,অবিলম্বে ঝিনাইদহের সাথে রেল সংয্গো বাস্তবায়ন করতে হবে। তারা বলেন, রেলপথ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon