নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
ঝিনাইদহের শৈলকূপার বারইপাড়া গ্রাম থেকে উঠে আসা এক লড়াকু নাম সোহেলী খাতুন। উত্তাল রাজপথে মিছিলের অগ্রভাগে থাকা সেই পরিচিত মুখটি এখন শৈলকূপার তৃণমূল মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। রাজনীতির কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষিত এই আইনজীবী এবার নামতে চলেছেন জনসেবার বৃহত্তর লড়াইয়ে।

২০১৭ সাল থেকে রাজনীতির ময়দানে সক্রিয় সোহেলী খাতুনের পথচলা ছিল কণ্টকাকীর্ণ। যখন রাজনৈতিক পরিস্থিতি ছিল চরম উত্তপ্ত এবং মামলা-হামলায় নেতাকর্মীরা ছিলেন কোণঠাসা, তখন ঢাকার রাজপথে সাহসিকতার মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সদ্য বিদায়ী ছাত্রী বিষয়ক সম্পাদক ও বর্তমান যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বরত সোহেলী কেবল রাজপথ কাঁপানো নেত্রীই নন, বরং দলের দুঃসময়ের অতন্দ্র প্রহরী। শৈলকূপা ও ঝিনাইদহের প্রতিটি আন্দোলন-সংগ্রামে পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে তার সরব উপস্থিতি নজর কেড়েছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত।
পেশায় একজন আইনজীবী (এলএলবি) হওয়ায় সোহেলী খাতুন সামাজিক ও আইনি সচেতনতাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান। রাজনীতির পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি জড়িয়ে আছেন বিভিন্ন মানবিক সংগঠনের সঙ্গে। শৈলকূপার সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, অসহায় নারীদের আইনি পরামর্শ দেওয়া এবং সামাজিক অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তাকে করে তুলেছে অনন্য।

বর্তমানে উপজেলা বিএনপির সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছে। এবং সদ্য গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক ( যুগ্ম সম্পাদক পদমর্যাদা ) দায়িত্ব পাওয়ায় তিনি বলেন: “রাজনীতি আমার কাছে কোনো বিলাসিতা বা পদ-পদবি পাওয়ার মাধ্যম নয়। এটি অধিকারহারা মানুষের কণ্ঠস্বর হওয়ার হাতিয়ার। আমি চাই শৈলকূপার প্রতিটি নারী আইনি ও সামাজিকভাবে স্বাবলম্বী হয়ে আত্মমর্যাদার সাথে মাথা উঁচু করে বাঁচুক।”
শৈলকূপার হাট-বাজার ও চায়ের আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সোহেলী খাতুন। সবার কাছে সোহেলী খাতুন এখন আদম্য সাহসী নারীর প্রতীক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন সচেতন আইনজীবী ও রাজপথের পরীক্ষিত নেত্রী হিসেবে সোহেলী খাতুনের নেতৃত্বে দেশ ও দেশের মানুষের
Leave a Reply