1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 1:59 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

মালয়েশিয়া বসে কুমিল্লার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন সাবেক এমপি বাহার ও তার কন্যা তাহসীন বাহার

  • আপডেটের সময়: Monday, February 23, 2026
  • 130 Time View

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা:
অস্ত্রধারী সন্ত্রাসী, খুনের মামলার আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি—এই তিন শ্রেণির মানুষকে সব সময় নিজের আশপাশে রাখতেন কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার। যে কারণে মানুষ তাঁকে ভয় পেত। এর মধ্য দিয়ে কুমিল্লা শহর ও আশপাশের এলাকার রাজনীতি ও অপরাধ—দুটোই নিয়ন্ত্রণ করতেন তিনি। তাঁর দাপট এতটাই ছিল যে আওয়ামী লীগের নেতারাও এখন বলছেন, কুমিল্লা শহরে কোনটি ‘ন্যায়’ আর কোনটি ‘অন্যায়’, সেটিও তিনি ঠিক করতেন। তিনি যেন কুমিল্লায় দুর্বৃত্তায়নের প্রতীক হয়ে উঠেছিলেন।
গত ১৫ বছরে আ ক ম বাহাউদ্দিন বাহার নিজের অনুসারী ও ঘনিষ্ঠজনদের দলীয় বিভিন্ন পদে বসিয়েছেন। তাঁদের অনেককে জনপ্রতিনিধি বানিয়েছেন। জ্যেষ্ঠ নেতাদের বঞ্চিত করে নিজের মেয়ে তাহসীন বাহারকে প্রথমে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তাহসীনকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করেন তিনি।

তবে মেয়র হলেও তাহসীন বেশি দিন দায়িত্ব পালন করতে পারেননি। গণ-অভ্যুত্থানে গত ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাবা বাহারের সঙ্গে তিনিও পালিয়ে যান। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বাহার প্রথম সংসদ সদস্য হন ২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে। এর পর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত আরও তিনবার কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনের সংসদ সদস্য হন তিনি।

এ বিষয়ে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন নেতাকর্মী বলছেন, বাহারের বিরোধিতা করায় গত ১৫ বছরে হামলার (কাউকে কোপানো হয়েছে, কাউকে গুলি করা হয়েছে) শিকার হয়েছেন কমপক্ষে ২০ নেতা-কর্মী। তাঁদের মধ্যে ৭ জনের কারও হাতের, কারও পায়ের কর্মক্ষমতা হারিয়ে গেছে। গত ১৫ বছর কুমিল্লায় কোনটি ‘ন্যায়’ আর কোনটি ‘অন্যায়’, সেটিও ঠিক করতেন বাহার। দখল, চাঁদাবাজি, ঠিকাদারি নিয়ন্ত্রণ, নিজ দলের বিরোধী পক্ষকে দমনসহ নানা অপকর্ম করেছেন বাহারের ঘনিষ্ঠরা। গত ১৫ বছরে কুমিল্লা শহরে অন্তত পাঁচজন দলীয় নেতা-কর্মী খুনে বাহারের সহযোগীরা সরাসরি জড়িত।

গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পরপরই বিক্ষুব্ধ জনতা কুমিল্লা শহরের মুন্সেফবাড়ি এলাকায় বাহারের বাড়ি আগুনে পুড়িয়ে দেন। বাড়ির গ্যারেজে থাকা তিনটি গাড়িও তখন পুড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় কুমিল্লা শহরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের নতুন কার্যালয়েও (১০ তলা ভবন)। বিরোধপূর্ণ জমি দখলে নিয়ে দলীয় কার্যালয় নির্মাণ করেছিলেন বাহার। ওই দিন বিক্ষুব্ধ জনতা কুমিল্লা ক্লাব এবং টাউন হলেও আগুন দিয়েছেন। কুমিল্লা ক্লাবের নিয়ন্ত্রণও বাহারের কাছে ছিল। তাঁর সম্মতি ছাড়া কেউ কুমিল্লা ক্লাবের সদস্য হতে পারতেন না। আর ঐতিহ্যবাহী টাউন হল ভেঙে বাহার বহুতল বাণিজ্যিক স্থাপনা নির্মাণের চেষ্টা করছিলেন। এ নিয়েও স্থানীয় লোকজন ক্ষুব্ধ ছিলেন। ফলে আওয়ামী লীগের পতনের পর বিক্ষুব্ধ লোকজন এসব স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করেছেন।

গত ২০২৪ এর ৫ ই আগস্ট এর পরে সাবেক এমপি বাহার ও তার কন্যা তাহসীন বাহার আত্মগোপনে চলে যায় এবং পরবর্তীতে তারা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে কিছুদিন অবস্থান করে এবং পরবর্তীতে জানা যায়, বাবা ও কন্যা দুজনই মালয়েশিয়াতে অবস্থান করছে। কিন্তু মালয়েশিয়াতে অবস্থানরত অবস্থাতেই অদৃশ্য শক্তির বলে এখনো কুমিল্লার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে সাবেক এমপি বাহার ও তার কন্যা সাবেক মেয়র তাহসীন বাহার।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কুমিল্লার বিভিন্ন বিএনপি নেতাদের সাথে বাহারের সু সম্পর্ক রয়েছে। বাহারের অবর্তমানে সংসদ সদস্য জসিম সকল সম্পত্তির দেখাশোনা করে। এবং সাবেক এমপি বাহার অনুসারী বিভিন্ন ক্যাডারা এখন বর্তমান বিভিন্ন বিএনপি নেতাদের আশ্রয়ে চাঁদাবাজি, মাদক কারবারি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে সাবেক এমপি বাহারের নির্দেশে।

বর্তমানে বাহার এবং তার কন্যা তাহসিন বাহার সূচনা মালয়েশিয়া অবস্থান করছে এবং তাদের পুরো খরচের টাকা চাঁদাবাজি ও মাদক কারবারীর কমিশন থেকে পাঠানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon