1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 4:05 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

শেখ হাসিনার জন্মদিন পালনে খিচুড়ি রান্না করছিল ছাত্রলীগ, ধরে নিয়ে গেল পুলিশ

  • আপডেটের সময়: Sunday, September 28, 2025
  • 210 Time View

পংকজ কুমার দে,গোপালগঞ্জ:
গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম ও উপকরণ— চাল, ডাল, তেল, মশলা জব্দ করা হয়। পরে গ্রেপ্তারদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার বাট্রইধোপা গ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী মো. হাসান মোল্যা, মো. ইব্রাহিম মিয়া, মো. সাফায়েতুল ইসলাম ওরফে আরমান এবং সাগর মৃধাকে গ্রেপ্তার করে। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানোর সময় আত্মীয়স্বজন কাশিয়ানী থানা চত্বরে হট্টগোল ও আহাজারি সৃষ্টি করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরো জানান, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিল গ্রেপ্তাররা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon