1. shobujsk1990@gmail.com : Sobuj :
April 16, 2026, 5:55 pm
শিরোনাম:
একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জুলাই আন্দোলনের পর বন্ধ সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল,পুনরায় চালুর ইঙ্গিত হিউম্যান রাইটস অ্যালাইভ এর কমিটি ঘোষণা গোপালগঞ্জ থেকে সরাসরি ঢাকা ট্রেন চালুর দাবি কুষ্টিয়া জেলা যুবলীগের কমিটি নিয়ে নেতা-কর্মীদের অসন্তোষ, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় কাশিয়ানীতে প্রতারক চক্রের ফাঁদে পড়ে দিশেহারা লাভলী বেগম, থানায় অভিযোগ সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে গ্রাহক ভোগান্তি শীর্ষে স্বাধীনতা দিবস ও কিছু কথা টুঙ্গিপাড়ায় বিষপানের ১১ দিন পর গৃহবধূর মৃত্যু

কাশিয়ানীতে ২২৭ টি মন্দিরে আজ ষষ্ঠীর শুভারম্ভ, অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

  • আপডেটের সময়: Sunday, September 28, 2025
  • 313 Time View

পংকজ কুমার দে,গোপালগঞ্জ:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজার ইতিহাস শুরু হয় রামচন্দ্র কর্তৃক মহিষাসুর বধের জন্য দেবীর অকাল বোধন এর মাধ্যমে এবং পরবর্তীতে সুরথ-সমাধি বৈশ্য ও মেধস মুনির হাত ধরে এর প্রথম আবির্ভাব ঘটে।
দূর্গা পূজা মূলত দশ দিনের উৎসব যার মধ্যে পাঁচ দিন তাৎপর্য পূর্ণ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী,নবমী এবং দশমী।
আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয় পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বসন্তকালীন পূজা নামে পরিচিত। শারদীয় দুর্গোৎসব বাংলা বর্ষ পঞ্জিকার আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয়।

কাশিয়ানীতে ১৪ টি ইউনিয়নের মধ্যে মহেশপুর ১৭ টি, সারুলিয়া ৮ টি মাহমুদপুর ১৭ টি,হাজার ৬ টি, কাশিয়ানী সদর ১২ টি,রাতইল ১২ টি,ফুকরা ১৪ টি, ওড়া কান্দী ২২ টি,রাজপাট ১১ টি,হাতিয়াড়া ৩০ট,সিংগা ২৬ টি বেথুড়ি ২৯ টি,পুইশুর ১১ টি, নিজাম কান্দী ১২ টি সর্বমোট ২২৭ টি মন্দিরে অনুষ্ঠিত হবে এই উৎসব যা গত বছরের তুলনায় ৯টি বেশি।
আজ রবিবার থেকে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সমগ্র মানবজাতির এক সম্পূর্ণ অধ্যায় শেষ হবে বৃহস্পতিবার দেবী প্রতীমা বিসর্জনের মধ্যে দিয়ে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2026 S.S Media Limited
Theme Customized By Unkwon